গর্ভকালের সাধারন সমস্যা ও তার সমাধানঃ পিঠ ও কোমরের ব্যথা
গর্ভকালে নিঃসৃত কিছু হরমোন শরীরের কোষকলা, বিশেষ করে জোড় বা সন্ধি আবরণ/ বন্ধনীগুলোকে নরম আর ঢিলা করে দেয়। পেটের ওপরের বাড়তে চাপ পিঠের পেশীগুলোর ওপর গিয়ে পড়ে। শেষ পর্যন্ত গর্ভকালের পুরো চাপটাই পিঠের পেশীগুলোকেই বইতে হয়। খারাপ দেহভঙ্গি পিঠের (কোমরের) যেকোনো ব্যথাকে আরও বাড়িয়ে দেয়।
সমাধানঃ
শুদ্ধ দেহভঙ্গি সবচেয়ে গুরুত্তপূর্ণ বিষয়। গর্ভকালীন ব্যায়াম অনুশীলন পেশির নমনীয়তা আর দৃঢ়তা বাড়ায়, যা এসব অসুবিধা প্রতিরোধ করে বা কমায়। কিভাবে শুদ্ধ ভঙ্গিতে ওজন তুলতে হয়, তা জেনে নিতে হবে। হাই হিল জুতা পরিহার করতে হবে। তলপেট ঝোঁকানোর ব্যায়াম করতে হবে। পিঠের (কোমরের) ব্যথা যদি খুবই মারাত্মক হয়, তবে একজন ফিজিওথেরাপিস্টের কাছ থেকে সেসব নির্দিষ্ট ব্যায়াম শিখে নিতে হবে যা এইসব সমস্যার সমাধান করে থাকে।


