Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Dec 8, 2013 in গর্ভবতী মা |

গর্ভাবস্থায় ডায়েট কন্ট্রোল

গর্ভাবস্থায় ডায়েট কন্ট্রোল

গর্ভবতী মায়েরা যেসকল বিষয়ে দ্বিধান্বিত থাকেন তাঁর মধ্যে অন্যতম হচ্ছে ডায়েট কন্ট্রোল। যেসব গর্ভবতী মা অতিরিক্ত মোটা তারা অনেকেই ডায়েট কন্ট্রোল করে থাকেন এবং গর্ভাবস্থায়ও তা চালিয়ে যেতে চান। অনেকেই নিশ্চিত হতে পারেন না যে গর্ভাবস্থায় ডায়েট কন্ট্রোল করা উচিৎ কিনা। চিকিৎসকগণ গর্ভাবস্থায় ডায়েট কন্ট্রোলকে নিরুৎসাহিত করে থাকেন। বরঞ্চ গর্ভাবস্থায় আশা করা হয় যে মায়ের ওজন ২৫ থেকে ২৭ পাউন্ড বেড়ে যাবে। এমনকি যেসব মা খুব বেশি মোটা, তাদেরকেও ডায়েট কন্ট্রোল করা থেকে বিরত থাকতে বলা হয়!

এর একটি কারণ হচ্ছে গর্ভবতী মা যা খান, তে শুধু তিনি নিজেই গ্রহণ করেন না। বরং, তাঁর গর্ভে যে শিশুটি সেও এই খাদ্য থেকে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে। ফলে গর্ভবতী মা যখন উপবাস করেন, তখন শিশুও এই উপবাসের শিকার হয় এবং প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয়। কোন মা নিশ্চয়ই তা চান না! এই অতিরিক্ত ২৫ থেকে ২৭ পাউন্ড ওজন শুধু শিশুর ওজন বা গর্ভের অন্যান্য অঙ্গের ওজন বৃদ্ধিজনিত কারণে বাড়বে না, বরং কিছু অতিরিক্ত খাদ্য গ্রহণ জনিত কারণেও বাড়বে। যেহেতু আপনি এখন আর একা নন, বরং শরীরের ভেতর আরেকটি জীবনকে বয়ে বেড়াচ্ছেন, তাই আপনার উচিৎ হবে সেই শিশুটির জন্যও খাবার গ্রহণ করা। ফলে আপনার উচিৎ হবে ডায়েট কন্ট্রোল না করে অতিরিক্ত পুষ্টিকর খাদ্য সুষম পরিমাণে গ্রহণ করা। সাধারণ মানুষের প্রতিদিন ২১০০ থেকে ২৫০০ ক্যালরি গ্রহণ করতে হয়। কিন্তু আপনি যখন গর্ভবতী, তখন আপনার শিশুর জন্য, গর্ভাবস্থায় পরিবর্তনশীল দৈহিক অবস্থা এবং অঙ্গসমূহের জন্য অতিরিক্ত ৩৫০-৫০০ ক্যালরি দরকার। আপনি বরং গর্ভধারণের আগে এবং পরে ডায়েট কন্ট্রোল করতে পারেন এবং গর্ভধারণ কালীন সময়ে নিয়ন্ত্রিত খাবারের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে পরবর্তী সারাজীবন তা অনুসরণ করতে পারেন যা ফলত আপনার ওজন কমাতে সাহায্য করবে।

তবে অতিরিক্ত ক্যালরি এবং চর্বি গ্রহণ করার মানেই এই নয় যে অনিয়ন্ত্রিত ভাবে খাদ্য গ্রহণ করে বেপরোয়া ভাবে ওজন বাড়িয়ে তুলবেন। প্রয়োজনের অতিরিক্ত ক্যালরি এবং চর্বি আপনার এবং শিশুর জন্য দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ডেকে আনবে। তাই এইসময় পরিমিত এবং সুষম খাদ্য গ্রহণের জন্য আপনার চিকিৎসকের কাছ থেকে যথার্থ ব্যবস্থাপত্রটি বুঝে নিন।