Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Jul 9, 2015 in Uncategorized |

শিশুর আদর্শ খাবারের পরিমাণ (বয়স যখন এক থেকে পাঁচ বছর)

শিশুর আদর্শ খাবারের পরিমাণ (বয়স যখন এক থেকে পাঁচ বছর)

এর আগে শিশুর বারো মাস বয়স পর্যন্ত খাবারের খাদ্য তালিকা দেওয়ার পর অনেক মায়ের অনুরোধ ছিলো এর পরের বয়সের শিশুরদের আদর্শ খাবারের তালিকা কি হতে পারে তা নিয়ে লেখার জন্য। শিশুদের এই সময়টির কথা মাথায় রেখে আজ দেওয়া হলো তাদের জন্য উপযোগী একটি খাদ্য তালিকা যা মায়েদের জন্য কিছুটা হলেও উপকারী হবে। শিশুর প্রতিদিনের খাবারের তালিকায় যেসব খাবার থাকা উচিৎ তা নিয়েই তৈরি আজকের তালিকা।

খাবারের

নাম

পরিমাণ দৈনিক কত বার
বয়সঃ এক থেকে দুই বছর
দৈনিক কত বার

বয়সঃ দুই থেকে তিন বছর

দৈনিক কত বার

বয়সঃ তিন থেকে পাঁচ বছর

ভাত এক আউন্স এক থেকে দুই বার দুই থেকে চার বার তিন থেকে এগার বার
রুটি/ পাউরুটি এক স্লাইস এক থেকে দুই বার দুই থেকে চার বার তিন থেকে এগার বার
শাকসবজি আধা কাপ এক বার এক বার তিন থেকে পাঁচ বার
দুধ/ পনির এক কাপ দুধ কিংবা দেড় আউন্স পনির এক বার এক বার এক থেকে তিন বার
মাংস দুই থেকে তিন আউন্স এক বার দুই বার দুই থেকে তিন বার
মাছ দুই থেকে তিন আউন্স এক বার দুই বার দুই থেকে তিন বার

একটি মাঝারি স্বাস্থের শিশুর দৈনিক চাহিদার উপর ভিত্তি করে এই তালিকা করা হয়েছে যা শিশুর ওজন, নিজস্ব দৈহিক চাহিদা ভেদে পরিবর্তন হতে পারে। এছাড়া শিশুর কোন অসুখ থাকলেও এই তালিকায় পরিবর্তন হতে পারে।