ঠান্ডায় শিশুর নাক বন্ধ হয়ে গেলে যা করণীয়
অনেক সময়ই দেখা যায় ঠান্ডা লেগে শিশুর নাক বন্ধ হয়ে থাকে। এমন অবস্থায় প্রতিবার শিশুকে দুধ খাওয়ানোর আগে নাক পরিষ্কার করে দিতে হবে। এক টুকরো পরিষ্কার কাপড় অথবা টিস্যু পেপার নিয়ে তা পাকিয়ে লম্বা করতে হবে। এরপর সেটা ধীরে ধীরে শিশুর নাকের ভেতর ঢুকিয়ে ঘোরাতে হবে এবং একটু পরে তা বের করে আনতে হবে। দুইবার নাকের ছিদ্রে এভাবে কাপড় ঢোকালে না পরিষ্কার হয়ে যাবে। যদি সর্দি শুকিয়ে যায়, তাহলে কাপড়ের টুকরোটি পানিতে ভিজিয়ে নিয়ে উপরে নির্দেশিত কাজগুলো করতে হবে।


