শিশু বিষয়ক সাধারন জিজ্ঞাসাঃ পর্ব-১
শিশুদের অনেক বিষয়েই আমাদের অনেক জিজ্ঞাসা থাকে। কি করলে শিশুর ক্ষতি হতে পারে, আর কি করলেই বা শিশুকে রাখা যাবে সুরক্ষিত? এমন অনেক প্রশ্নের উত্তর থাকবে আমাদের এই পোস্টে ধারাবাহিকভাবে।
প্রশ্নঃ অন্ধকার ঘরে টেলিভিশন দেখলে কি চোখের ক্ষতি হতে পারে?
উত্তরঃ হ্যাঁ, অন্ধকার ঘরে টেলিভিশন দেখলে শিশুর চোখের ক্ষতি হয়। টেলিভিশন দেখার সময় কমপক্ষে একটি ৪০ ওয়াটের বাতি জ্বালিয়ে রাখা উচিৎ এবং বাতিটি দর্শকের পেছনে থাকলে ভাল হয়।
প্রশ্নঃ ভোর বেলা খালি পায়ে সবুজ শিশির ভেজা ঘাসে হাঁটা হাঁটি করলে শিশুর চোখের উপকার হয় কি?
উত্তরঃ একদমই ভ্রান্ত ধারনা। এতে চোখের তো কোন উপকার হয়ই না বরং হুকওয়ার্ম নামক কৃমি পায়ের পাতা ফুটো করে দেহে ঢুকে যেতে পারে। এই কৃমি রক্তশূন্যতা করে।


