শিশুর এড়িয়ে চলার ভাব পরিবর্তনে বাবা-মায়ের ভুমিকা
দুই বছর বয়স থেকেই শিশুর বাবা-মায়ের কথায় হঠাৎ গুরুত্ব না দেওয়া, কিংবা হঠাৎ কাউকে এড়িয়ে চলার অভ্যাস দেখা যেতে পারে। তারা বুঝে না না বুঝে এই কাজটি করে থাকে। কিংবা অনেক সময় বাবা-মায়ের অবহেলা কিংবা কোন বিষয়ে রাগ কিংবা অভিমান প্রকাশের ভাষা হয়ে উঠতে পারে এই এড়িয়ে চলা স্বভাব। কিন্তু বাবা-মা এই ব্যপারে প্রথম থেকে সচেতন না হলে বড় হবার সাথে সাথে হয়তো অভ্যাসটি বেড়েই যেতে থাকবে। এছাড়া এই বিষয়টি বাবা-মাকে বেশ কষত দিয়ে থাকে। কি করে শিশুর এই অভ্যাসটি পরিবর্তনে সহায়তা করতে পারেন চলুন জেনে নেওয়া যাকঃ
• শিশুর সবকিছুর ব্যাপারে স্বচ্ছ এবং বাস্তবসম্মত ধারণা রাখুন। আপনার সন্তান কি ভাবছে, কি করতে চাইছে সেই ব্যাপারে স্পষ্ট ধারণা থাকলে তার গতিবিধি, ইচ্ছা অনিচ্ছা ইত্যাদি বোঝা আপনার পক্ষে সহজ হবে এবং তার সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।
• শিশুকে আদেশ,উপদেশ দেওয়ার ক্ষেত্রে কো কঠিন বা জটিল বিষয়েই আগে না যেয়ে কোন মজার গল্প বা ঘটনা দিয়ে শুরু করতে পারেন যাতে বিষয়গুলো তার কাছে উপভোগ্য হয়ে উঠতে পারে।
• শিশুকে কথা শোনা কিংবা কথামতো কাজ করলে বারবার উৎসাহ দিন। এতে সে কোন কথা এড়িয়ে চলার জন্য চেষ্টা করবেনা। এছাড়া শিশুকে সবসময় বকাঝকা করা কিংবা মারধোর করা থেকে অবশ্যই দূরে থাকুন। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি।
• শিশুকে কোনকিছুতে “না” বললে শিশুর এই কথা না শোনার অভ্যাস হতে পারে। তাই না এর পরিবর্তে এমন কিছু ব্যবহার করুন যা শিশুর জন শ্রবণকটু না হয়।
এভাবে শিশুর কোন কথা এড়িয়ে যাবার অভ্যাস দূর করা সম্ভব। শুধু দরকার বাবা-মায়ের সচেতনতা এবং ভালোবাসা।


