নবজাতকের গোসল নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা
নবজাতকের গোসল নিয়ে নানাবিধ কথা শোনা যায় বিভিন্ন সূত্র থেকে। জন্মের পর কখন,কিভাবে গোসল করাতে হবে এবং কি কি বিষয় এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সে বিষয়ে অনেকেই সঠিক তথ্য জানেন না।
নবজাতক শিশুর জন্মের পর শিশুকে উষ্ণ রাখার জন্য সবচেয়ে বেশি যে বিষয়টি প্রয়োজন তা হলো শিশুকে দ্রুত গরম কম্বলে জড়িয়ে নেওয়া এবং যত দ্রুত সম্ভব মায়ের কাছে দেওয়া যাতে করে শিশুর ত্বকে মায়ের ত্বকের উষ্ণতা লাগে। এরপর চলে শিশুর ওজন নেওয়া, নাড়ির যত্ন ইত্যাদি তদারকি করা। এরপর আসে গোসল প্রসঙ্গ। এ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন আজঃ
১। শিশুর জন্মের পর নিদেনপক্ষে ২-৬ ঘণ্টা গোসল করানো উচিৎ নয়। এ নিয়ে আমাদের সমাজে ভ্রান্ত ধারণা প্রচলিত থাকলেও এ বিষয়ে সচেতন হওয়া উচিৎ সবার আগে। এর আগে গোসল করা শিশুর জন্য বিপদজনক হতে পারে।
২। গোসল করানোর পূর্বে শিশুর শরীরের তাপমাত্রা সম্পর্কে খুব ভালোভাবে নিশ্চিত হতে হবে। নিশ্চিত করতে হবে যে শিশুর শরীরের তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে রয়েছে।
৩। গোসল করানোর স্থান, গোসলের পানি শিশুর জন্য সহনীয় পর্যাএ রেখে গরম করতে হবে।
৪। শিশুর প্রথম গোসল খুব দ্রুত সারতে হবে কারণ এই সময়টাতে শিশুর শরীর খুব বেশি নাজুক অবস্থানে থাকে এবং বেশিক্ষণ পানিতে থাকলে শিশু বাজেভাবে মারাত্নক রোগে আক্রান্ত হতে পারে।
৫। এরপর খুব দ্রুত শিশুরমাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং শিশুকে শুকনো কাপড়ে জড়িয়ে নিতে হবে।
৬। সবশেষে দরকার শিশুর শরীর ঠান্ডা অনুযায়ী ভালোভাবে কাপড় পরিয়ে রাখা। সবসময়ই খেয়াল রাখতে হবে যাতে শিশুর শরীর কোনভাবে ঠান্ডা স্পর্শ না করতে পারে।


