ডায়াবেটিক শিশুদের খাবার দাবার
শিশুদের মধ্যে ইদানিং টাইপ-১ ডায়াবেটিসের প্রবণতা বাড়ছে। ইন্সুলিন দিয়ে চিকিৎসা করা হলেও এ রোগের প্রধান চিকিৎসাই হচ্ছে খাদ্য নিয়ন্ত্রন। দেখে নেয়া যাক ডায়াবেটিক শিশুদের খাবার দাবারের হাল চাল কেমন হওয়া উচিৎ।
ডায়াবেটিক রোগীকে কম খেতে হয় এটা একটা ভ্রান্ত ধারনা। খাদ্য ও পুষ্টির চাহিদা ডায়াবেটিস হওয়ার আগেও যেমন থাকে পরেও একই রকম থাকে। তাই শরীরের যা চাহিদা তা-ই খেতে হবে। বেশি খাওয়া যাবে না। কম খেলেও শরীর দুর্বল হয়ে পড়বে। তাই খেতে হবে একটি সুষম খাবার।
প্রতিদিন নির্দিষ্ট সময়ে খেতে হবে। ৩-৪ ঘন্টা অন্তর অন্তর খেতে হবে। অনেকক্ষণ না খেয়ে থাকা ডায়াবেটিস রোগীর জন্য খুবই বিপজ্জনক। এতে বিপাক ক্রিয়ায় বিঘ্ন ঘটে এবং ক্ষতিকর কিটোন বডি তৈরি হয়।
ডায়াবেটিস শিশুদের একবার কম এবং একবার বেশি খাওয়া উচিৎ নয়। এতে সুগারের মাত্রা উঠানামা করে। ফলে দেহের বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়।


