Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Oct 17, 2014 in ছোট্টমনি, জেনে রাখা ভাল, হাটি হাটি পা |

শিশুকে স্বাভাবিক খাবার খাওয়ানো নিয়ে কিছু প্রশ্নোত্তর

শিশুকে স্বাভাবিক খাবার খাওয়ানো নিয়ে কিছু প্রশ্নোত্তর

শিশুকে চার মাস বয়সের পর থেকেই স্বাভাবিক সব ধরনের খাবার দেওয়া উচিৎ যাতে সে ঠিকমতো বেড়ে উঠতে পারে। তবে কোন কোন খাবার শিশুকে দেওয়া উচিৎ, কোনটি দেওয়া উচিৎ নয়, কোনটি শিশুর জন্য ভালো হবে, আর কোনটি ভালো হবে না তা নিয়ে মায়ের মনে থাকে অনেক রকমের প্রশ্ন। এমনই কিছু প্রশ্নের উত্তর নিয়েই আজকের আয়োজন।

১। কখন আমার সন্তানকে স্বাভাবিক সব ধরনের খাবার দেওয়া শুরু করবো?

ছয় মাস বয়সের পর থেকে শিশুদের বুকের দুধের পাশাপাশি সব ধরনের খাবার খাওয়ানো যেতে পারে।

২। কি করে বুঝব শিশু স্বাভাবিক খাবারের জন্য প্রস্তুত?

  • শিশুর মাথা শক্ত হওয়া। শিশুরা যখন নিজেরা নিজেদের মাথার নিয়ন্ত্রন করতে শিখে যায় তখন বুঝতে পারবেন আপনার সন্তান স্বাভাবিক খাবার খাওয়ার জন্য প্রস্তুত।
  • শিশুরা যদি সাপোর্ট পেয়ে ভালোভাবে বসতে পারে।
  • শিশুর ওজন যদি জন্ম ওজনের দ্বিগুন হয়ে যায়।
  • শিশুদের দেখে যদি মনে হয় তারা সঠিক বুজের দুধ পাওয়ার পরেও ক্ষুধার্ত এবং তৃপ্ত নয়।

৩। কি করে শুরু করবেন?

একেবারে প্রথমেই সব ধরনের খাবার না খাইয়ে আস্তে আস্তে শুরু করুন। ফলের রস, কিংবা ভালোভাবে মেশানো বা চটকানো খাবার শিশুকে দিতে পারেন। তারপর যদি শিশুর হজম এবং খাবার খাওয়ার ক্ষমতা ভালো হয় তবে ধীরে ধীরে অন্যান্য খাবার দিতে পারেন।

৪। মায়ের দুধ কি তখনও চালিয়ে নিতে হবে?

হ্যাঁ। আপনার সন্তানের এক বছর বয়স পর্যন্ত তার শরীরে মায়ের বুকের দুধ একান্ত প্রয়োজন। তাই মায়ের দুধ খাওয়ানো স্বাভাবিক খাবার খাওয়ানোর পাশাপাশি চালিয়ে নিতে হবে।