গর্ভকালীন সময়কে উপভোগ করতে পারেন যে পাঁচ উপায়ে
একসাথে কত পরিবর্তন!!! শারীরিক পরিবর্তন, বিভিন্ন সমস্যার উদ্ভব, একজন নতুন অতিথির জন্য প্রস্তুতি- সবমিলিয়ে গর্ভবতীর জীবনের বেশ জটিল একটি সময় এই সময়টা।এতোসব চাপের মাঝে এই সময়ের প্রকৃত যে আনন্দ সেই অনুভূতি উপভোগ করতেই ভুলে যান। কিন্তু মায়ের মনে রাখা উচিৎ যত কিছুই হোক না কেনো এই আনন্দের সময়টা মায়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি। তাই দুশ্চিন্তা, ভয় আর কষ্ট নয় এই সময়টাকে নিজের মতো করে উপভোগ করতে শুরু করুন। এতে নিজের সমস্যাগুলো যেমন দূর হবে ঠিক তেমনি গর্ভের সন্তানও থাকবে সুস্থ। কি করে এই সময়টাকে উপভোগ করতে পারেন তা নিয়ে আজ রয়েছে পাঁচ উপায়ঃ
১।এটি জীবনেরই অংশঃ
শরীরের পরিবর্তনটাকে স্বাভাবিকভাবে নিন এবং এ নিয়ে গর্ব অনুভব করুন। বিষয়টি লুকিয়ে রাখার বা লজ্জার নয়। একই সাথে গর্বের, সম্মানের এবং আনন্দের।
২। সময়কে বেঁধে রাখুন নিজের মত করেঃ
এই সময়টাকে বন্দি করে রাখুন আপনার ডায়রী আর কলমের সাথে, তুলতে পারেন প্রচুর ছবি। এতে করে সন্তানের প্রতি মায়ের টান যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি মা সময়টাকে বেশ ভালোভাবেই উপভোগ করতে পারবেন।
৩। যুগ এখন সামাজিক যোগাযোগেরঃ
সামাজিক যোগাযোগ তো এখন আমাদের প্রাত্যাহিক জীবনের একটি অংশ হয়েই দাঁড়িয়েছে। অন্যান্য গর্ভবতী মায়েদের সাথে বিভিন্নভাবে বন্ধুত্ব গরে তুলুন। সামাজিক যোগাযোগ, চিকিৎসাকেন্দ্র এসব জায়গাতে হবু মায়েদের সাথে কথা বলুন,অনুভূতির আদান প্রদান করুন।
৪। ডায়েট নিয়ে কাটান কিছু সময়ঃ
ডায়েট ও প্রতিদিনের জীবনযাপন যেহেতু সাধারণ সময়ের চেয়ে আলাদা এই সময়টাতে এ বিষয়ে প্রতিদিনের কিছুটা সময় কাটান। ব্যাপারগুলো নিজের একান্ত কিছু কাজ বলে একটু একটু করে সন্তান আসার জন্য অপেক্ষা করুন।
৫। সঙ্গীর সাথে কথা বলুন মন খুলেঃ
কেবল আপনি নয়, আপনার সঙ্গীও জীবনের বেশ গুরুত্বপুর্ণ একটি সময় অতিবাহিত করছে। তাই সঙ্গীর সাথে সময় কাটানো এই সময়টাতে খুব বেশি গুরুত্বপুর্ণ। নিজেদের একাত্ন থাকা নিশ্চিত করুন।


