Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Feb 25, 2014 in ছোট্টমনি, স্কুলের পথে, হাটি হাটি পা |

শিশুর ডায়রিয়া হলে যা লক্ষণীয়

শিশুর ডায়রিয়া হলে যা লক্ষণীয়

ডায়রিয়া যে কোন সময় যে কারও হতে পারে। ঘন ঘন পাতলা পায়খানা হলে তাকেই ‘ডায়রিয়া’ বলে। আমাদের দেশে শিশুদের জন্য এটি একটি মারাত্মক রোগ। ডায়রিয়ায় আক্রান্ত অনেক শিশুই সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এ অবস্থায় শিশুদের যত্নে যা যা করা প্রয়োজনঃ

 

(১) যে কোন তরল খাদ্য বেশি পরিমাণে খাওয়াতে হবে।

(২) শিশু যদি বুকের দুধ খায়, তাহলে বন্ধ না করে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে।

(৩) দ্রুত ওরস্যালাইন খাওয়ানো শুরু করতে হবে।

(৪) প্রসাব কি পরিমাণ হচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রসাবের পরিমাণ কমে গেলে সঙ্গে সঙ্গে ডাক্তাদের পরামর্শ নিতে হবে অথবা হাসপাতালে ভর্তি করাতে হবে।

(৫) পায়খানার সঙ্গে রক্ত গেলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।

(৬) গায়ে জ্বর থাকলে প্যারাসিটামল জাতীয় ঔষুধ খাওয়াতে হবে।

(৭) অযথা এন্টিবায়োটিক কিংবা মেট্রোনিডাজল জাতীয় ঔষুধ খাওয়ানো পরিহার করতে হবে।