অতিরিক্ত গর্ভকালীন ওজন না গ্রহণ করতে মায়ের করনীয়
ওজনের সমস্যাই অনেক সময় গর্ভকালীন সময়ের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় অনেক নারীর কাছেই। হুহু করে বাড়তে থাকা ওজনটা যেন কোনভাবেই নিয়মের বেড়িতে বাঁধা যাচ্ছেনা। এটি আবার মা এবং গর্ভস্থ সন্তানের নানা রকম সমস্যারও কারণ। কিন্তু এইসময় অতিরিক্ত গর্ভকালীন ওজন না গ্রহণ করতে মা যেসব পন্থা অবলম্বন করতে পারেন সে বিষয়ে আজ তুলে ধরা হলো আপনাদের জন্যঃ
- সন্তান নেওয়ার শুরুতেই নিজেকে আদর্শ একটি ওজনে রাখতে চেষ্টা করুন। নিজের আদর্শ ওজনে থেকে সন্তান ধারন করলে এটি মা ও শিশু উভয়ের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ সময়ের সহায়ক হবে।
- খাওয়ার ক্ষেত্রে একটি কথা ঘুরে ফিরে বারবার চলে আসে, আর তা হলো অল্প পরিমাণে একটু পরপর খাওয়া। এতে করে একসাথে অনেক বেশি ওজন ধারণের সম্ভাবনা অনেকটাই কমে আসবে।
- এই সময় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এটি পানিশূন্যতা থেকে মা’কে রক্ষা করে এবং অনেকভাবেই মায়ের উপকার করে থাকে। তাই গর্ভবতী মায়ের প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করা উচিৎ।
- প্রতিদিন যে পরিমাণ শর্করা আপনি গ্রহণ করছেন সেই পরিমাণ শারীরিক পরিশ্রম আপনার হচ্ছে তা নিশ্চিত করুন। কারণ, শরীরের অতিরিক্ত শর্করাই অতিরিক্ত ওজন কিংবা মুটিয়ে যাবার অন্যতম কারণ।
- নিজের প্রতিদিন হাঁটার অভ্যাস যে কোন মূল্যেই ধরে রাখুন। প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন, শরীরের অতিরিক্ত মেদ ঝরে যাবে।
- নিয়মিত নিজের ওজন মাপান। এতে করে কি পরিমাণ ওজন বাড়লো সে বিষয়ে স্পষ্ট ধারণা রাখতে পারবেন।
- যেসব মা দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন এবং প্রথম সন্তান ছোট তাঁরা সন্তানকে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যান। এটি ওজন কমাতে অনেক বেশি সহায়ক।


