Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on May 28, 2014 in ছোট্টমনি, হাটি হাটি পা |

শিশুর প্রথম অনেক কিছুঃ মায়ের অপার আনন্দ

শিশুর প্রথম অনেক কিছুঃ মায়ের অপার আনন্দ

একজন নারীর অনেক আরাধনা ও কষ্টের ফসল তাঁর সন্তান। সন্তানের জন্মের পর মায়ের আনন্দ- দুঃখ, ভালোলাগা-খারাপ লাগার অনেকটা জুড়েই থাকে তার সন্তান। সন্তানের একেকটি পদক্ষেপ বা একেকটি অগ্রযাত্রা একজন মা বুকে আগলে রাখতে চেষ্টা করেন সবসময়। আর এসব কথা সন্তান বড় হয়ে গেলেও মায়ের কাছে থেকে যায় চির নতুন ও অমলিন। শিশুর প্রথম মা বলে ডাকা, প্রথম হাটতে শেখা, বসতে শেখা এসব মনে রাখেন অনেকেই। আসুন শিশুদের এমন কিছু অগ্রযাত্রার ব্যপারে জেনে নেয়া যাক যা মনে করে মা নিজের মনেই ভাবতে পারেন অনেক কথা, কিংবা বহুদিন আগে মা হয়ে আসা মায়েরাও আবার স্মৃতি হাতড়ে আনন্দ পেতে পারেন।

(১) শিশুর প্রথম হাসিঃ শিশু সাধারণত দুই থেকে তিন মাস বয়সে হাসতে শেখে আর এই হাসি অর্থবহুল হয়ে দাঁড়ায় যখন চার থেকে ছয় মাস বয়সে শিশুরা কোন আনন্দময় কিছু দেখলে হেসে উঠে কিংবা অবাক করা কোন বিষয় বুঝতে পেরে হাসে। এই নিষ্পাপ হাসি মায়েদের অনেক কষ্টই ভুলিয়ে দিতে সক্ষম।

(২) নিজের নাম বুঝতেপারাঃ পাঁচ থেকে আট মাস বয়সে শিশু নিজের নাম জানতে ও বুঝতে শেখে। সে বুঝতে পারে এই নামে ডাকলে তাকেই ডাকা হচ্ছে, কথা বলতে না পারলেও সে  নিজের নাম ডাকলে চোখ তুলে তাকিয়ে সাড়া দিতে শেখে।

(৩) নিজের সবকিছু বুঝে নেওয়াঃ এক থেকে দেড় বছরের মাথায় শিশু তার নিজের সবকিছু নিতে শেখে, সে বুঝতে পারে বাবা এবং মা তার একান্তই আপন। নিজের জিনিসগুলোর উপর সে ভালোভাবে দখল নিতে শেখে। এভাবেই শিশু এগিয়ে যায় তাঁর আরেকটি অগ্রযাত্রার পথে।

(৪) নিজের দায়িত্ব নেওয়াঃ চার থেকে পাঁচ বছর বয়সে শিশুরা নিজের মতো করে নিজেদের কাজ গুছিয়ে নিতে শেখে আর আপনাকে জানান দেয় সে বড় হয়ে উঠেছে। তখনই হয়তো বাবা মায়ের মনে হয় তার সন্তান আসলেই অনেকগুলো ধাপ পার করে বড় হয়ে উঠছে।