শিশুকে নিয়ে বেড়াতে যাবার সময় যা করবেন আর যা করবেন না!
সন্তান ছোট, তাই বলে কি ঘুরতে যাওয়া বারন? নাহ! নিজের ও শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে শিশুকে নিয়ে বেড়াতে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ন। কিন্তু শিশুকে নিয়ে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজন বেশ কিছু প্রস্তুতির। চলুন জেনে নেওয়া যাক শিশুকে নিয়ে বেড়াতে যাওয়া প্রসঙ্গে কিছু কথাঃ
(১) প্ল্যান করুন আগেভাগেঃ আপনার সন্তানকে নিয়ে বেড়াতে যাবার বেশ কিছুদিন আগে থেকেই শুরু করে দিন পরিকল্পনা। সন্তানকে নিয়ে কোথায় গেলে ভালো হবে, কিভাবে গেলে ভালো হবে সবকিছুই ঠিক করে রাখুন আগেভাগে, যাতে নিজের আনন্দ থেকে শুরু করে শিশুর যত্নের সরঞ্জাম কিছুই বাদ না পরে যায়।
(২) তালিকা করুনঃ অনেক সময় দেখা যায়, তাড়াহুড়ো করে অনেক গুরুত্বপূর্ন জিনিসই বাদ পড়ে গেছে। এই বিড়ম্বনা এড়াতে আগেভাগে তালিকা করুন জরুরী সব জিনিসের।
(৩) সন্তানের পোশাক, খাওয়া-দাওয়াঃ বেড়ানোর স্থানের অবস্থাভেদে শিশুর পোশাক, খাবার সবকিছু গুছিয়ে সঙ্গে নিয়ে নিন। বেড়ানোর স্স্থায়িত্ব একদিনের বেশি হলে সাথে রাখুন যথেষ্ঠ পরিমাণে ডায়াপার আর গুরুত্বপূর্ন সব ওষুধপত্র।
(৪) চিকিৎসকের পরামর্শঃ বেড়াতে যাবার আগে চিকিৎসকের কাছে জেনে নিন আপনার সন্তানের শারীরিক অবস্থা সম্পর্কে। চিকিৎসকের সাথে পরামর্শ করে গেলে আপনাকে পড়তে হবে না আপনার সন্তান এর স্বাস্থ্য নিয়ে বাড়তি বিড়ম্বনায়।
(৫) সীমিত তরল খাবারঃ যাত্রাপথে শিশুকে তরল খাবার দিন সীমিত পরিমাণে। আর যাত্রাপথে সাথে রাখুন হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু ইত্যাদি জিনিসপত্র।
(৬) আনন্দ করুন প্রানভরেঃ এত্তসব প্রস্তুতির ভীরে আবার নিজেকে আর নিজের আনন্দকে হারিয়ে ফেলবেন না যেন! কাছের মানুষ ও সন্তানের সাথে আসা ভ্রমণকে চিরদিন মনে রাখার চাবিকাঠি রয়েছে আপনার হাতেই।
সমস্যা থাকবেই! তাই বলে সন্তানকে নিয়ে বেড়াতে যাবেন না তা হতে পারেনা। আপনার প্রয়োজনীয় সব পূর্ব-প্রস্তুতি আর সাবধানতাই আপনার ও আপনাকে দিতে পারে স্মরণীয় একটি দিন।


