Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Feb 23, 2014 in ছোট্টমনি, জেনে রাখা ভাল, স্কুলের পথে, হাটি হাটি পা |

শিশু বিষয়ক সাধারন জিজ্ঞাসাঃ পর্ব-২

শিশু বিষয়ক সাধারন জিজ্ঞাসাঃ পর্ব-২

শিশুদের অনেক বিষয়েই আমাদের অনেক জিজ্ঞাসা থাকে। কি করলে শিশুর ক্ষতি হতে পারে, আর কি করলেই বা শিশুকে রাখা যাবে সুরক্ষিত? এমন প্রশ্নোত্তরের দ্বিতীয় পর্বে আসুন জেনে নেই আরও কিছু তথ্য।

 

প্রশ্নঃ ক্যামেরার ফ্ল্যাশ লাইট কি চোখের ক্ষতি করে?

উত্তরঃ হঠাৎ কোন তীব্র আলো, তা ক্যামেরার ফ্ল্যাশ লাইট হোক আর ওয়েল্ডিং এর আলোই হোক, চোখের ক্ষতি করতে পারে। নবজাতকের বা শিশুদের ছবি তুলতে ফ্ল্যাশ লাইট ব্যবহার করা উচিৎ নয়। ফ্ল্যাশ লাইট ব্যবহার করলে অন্যান্যদের বেলায়ও যথাসম্ভব দূর থেকে ছবি তোলা উচিৎ।

প্রশ্নঃ কাজল এবং সুরমা কি চোখকে পরিষ্কার রাখে?

উত্তরঃ কাজল এবং সুরমা কোনটাই শিশুর চোখের জন্য ভাল না। কাজলের কার্বন এবং কৃত্রিম সুরমার সীসা ও নানা কেমিক্যাল চোখে প্রদাহ সৃষ্টি করে এবং সহজে সংক্রমণ ঘটায়।