গর্ভধারণকালে বিপদজনক কয়েকটি লক্ষণ
(১) গর্ভধারণকালে মহিলার ওজন প্রতিমাসে না বাড়া। প্রসবের পূর্বে মহিলার ওজন অন্ততঃ ৭ কেজি বাড়া উচিৎ।
(২) চোখের পাতার ভেররের দিক, জিহবা, মুখমন্ডল, হাতের তালু ফ্যাকাসে হয়ে যাওয়া।
(৩) পা, হাত বা মুখ ফুলে যাওয়া বা পানি আসা।
(৪) অবিরাম মাথা ব্যথা বা গর্ভাবস্থায় ৩ মাসের পরেও বমি হওয়া।
(৪) জরায়ুতে শিশুর নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া।


