গর্ভবতী মায়েদের আরামদায়ক ঘুমের জন্য প্রয়োজনীয় পাঁচটি উপায়
গর্ভকালীন সময়ে বেশিরভাগ মায়েরাই অভিযোগ করে থাকেন তাঁদের ঘুমের সমস্যা হচ্ছে কিংবা একেবারেই ঘুম হচ্ছে না। এক্ষেত্রে লক্ষণীয় ব্যাপার হলো- মায়ের শরীর ও মন দু’দিকেই একটি বড় ধরণের পরিবর্তন আসে বলেই মায়ের ঘুমের নানান রকম সমস্যা দেখা দেয়। কিন্তু সমস্যা যেমন আছে, সমাধানের উপায়ও ঠিক তেমনি রয়েছে। এসময় মায়ের ঘুম খুব প্রয়োজন, তাই যে’করেই হোক মায়ের আরামদায়ক ঘুমের ব্যবস্থা করা অবশ্য কর্তব্য। কি করে মা’কে এক্ষেত্রে আরামদায়ক ঘুমের ব্যাপারে সাহায্য করতে পারবেন? চলুন জেনে নেওয়া যাক এ ব্যাপারে পাঁচটি গুরুত্বপূর্ণ টিপসঃ
- বালিশের অবস্থান এমনভাবে রাখতে হবে যাতে তা শুধু মাথা নয়, মায়ের পেট ও পা’কেও সমানভাবে আরাম দিতে পারে। এ সময়ের জন্য উপযুক্ত বালিশ কিনতে পাওয়া যায় বা বানিয়ে নেওয়া যায়। তা সম্ভব না হলে পর্যাপ্ত বালিশের সাপোর্ট থাকা জরুরী।
- হালকা-পাতলা ও গর্ভকালীন সময়ের উপযুক্ত পোশাক পরে ঘুমোতে যাওয়া উচিৎ। এতে মা আরাম পাবে।
- ঘুমের আগে শরীরে ম্যাসেজ করলে কিংবা পেটে বডি অয়েল (অবশ্যই গর্ভকালীন সময়ের উপযোগী) ম্যাসেজ মায়ের আরামদায়ক ঘুম আনতে ভালো ভূমিকা রাখবে।
- গর্ভবতী মা ইয়োগা করলে তা অন্যান্য উপকারের পাশাপাশি ঘুমের ব্যাপারে ভালো ভূমিকা রাখতে পারবে।
- সর্বশেষ টিপস হলো প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করলে তা আরামদায়ক ও গভীর ঘুম আনতে সহায়তা করবে।


