Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Jun 14, 2014 in জেনে রাখা ভাল, স্কুলের পথে |

মানসিক চাপঃ সন্তানকে যেভাবে সামাল দিতে শেখাবেন

মানসিক চাপঃ সন্তানকে যেভাবে সামাল দিতে শেখাবেন

নাহ! মানসিক চাপ শুধু বাবা কিংবা মায়ের একার না, হতে পারে সন্তানেরও। ছোটবেলা থেকেই যদি আপনার সন্তানকে বিভিন্ন রকমের মানসিক চাপ সামাল দেওয়ার ব্যপারে প্রস্তুত করতে পারেন তবে ভবিষ্যতে আপনার সন্তান গড়ে উঠবে একজন সবল ও শক্ত মানসিকতা সম্পন্ন ব্যক্তি হয়ে। কিন্তু অনেক সময়েই এ ব্যাপারে বাবা-মা সচেতন থাকেন না। বেশিরভাগ বাবা-মা’ই নিজেরাই ঘাবড়ে যান কি করবেন না করবেন তা নিয়ে। কিন্তু তা হলে কি করে চলবে? শিশুকে এসব পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে দিতে হবে। কি করবেন? চলুন কিছুটা ধারণা নেওয়া যাকঃ

  • শিশুর সামনে বারবার সমস্যাটির কথা বলে তাঁর স্বাভাবিক জীবনযাত্রাকে বাঁধাগ্রস্ত করবেননা। যেমন ধরুন, আপনার সন্তানের স্কুলে প্রথম পরীক্ষা, এ ব্যপারে আপনি যদি বারবার আপনার সন্তানকে চাপ প্রয়োগ করতে থাকেন তবে সে স্বাভাবিক সবকিছু তো ভুলবেই, নিজের খেইও হারিয়ে ফেলতে পারে। এ ব্যপারে সচেতন হোন।
  • ছোট ছোট পদক্ষেপ নিয়ে আস্তে আস্তে অগ্রসর হোন সমস্যা সমাধানের ব্যাপারে। তাড়াহুড়া করবেন না কোনভাবেই।
  • আপনার সন্তান কি বলতে চায় তা শুনুন মনোযোগ দিয়ে। যদি আপনার সন্তানের কোন কথা না শুনে নিজের কথাই সন্তানের উপর চাপিয়ে দেন তবে তার মধ্যে শেয়ারিং বা অনুভূতি ব্যক্ত করার প্রবণতা কমে যাবে।
  • শিশুকে এসব পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে ও বুঝতে পর্যাপ্ত সময় দিন ও ধৈর্য্য  ধরুন। আপনার ধৈর্য্য আপনার সন্তানকে তার চাপ সামলাতে সাহায্য করে।
  • শিশুর ছোট ছোট পদক্ষেপে ছোট ছোট যত সফলতা, যত অর্জন রয়েছে সবকিছুকেই সাধুবাদ জানান, উপভোগ করুন একসাথে। তাহলে আপনার সন্তান আরও বড় কোন সমস্যা নিজে নিজে সমাধানে উৎসাহিত হবে।

আপনার একটুখানি সাহায্য ও মায়া মমতা আপনার সন্তানকে ভবিষ্যতে একজন শক্ত ও ভালো মানসিকতা সম্পন্ন মানুষ হিসেবে তৈরি হতে সাহায্য করবে অনেকাংশে।