মায়েদের জানা দরকার
(১) প্রত্যেক মা-ই বুকের দুধ খাওয়াতে পারেন।
(২) মায়েরা শিশুর চাহিদা অনুযায়ি বুকের দুধ দিলে সব মায়ের পর্যাপ্ত পরিমাণ দুধ তৈরি হয়।
(৩) শিশু যখন এবং যতক্ষণ চায় তাকে বুকের দুধ দিতে হবে।
(৪) রাতেও শিশুকে বুকের দুধ দিতে হবে।
(৫) শিশু বেশি টানলে বুকে দুধ বেশি হবে। সুতরাং শিশুকে বার বার বুকের দুধ খেতে দিতে হবে।
(৬) নবজাতক শিশুকে মায়ের সাথে শোয়ানো উচিৎ। এতে করে বুকের ধুধ খাওয়ানো সহজ হয়। দুধের পরিমাণও তাই বেড়ে যায়। শিশু তাপ পায় এবং আরাম বোধ করে।


