আপনার সন্তানকে যেসব করতে দেওয়া উচিত নয়
সন্তানকে এটা করতে দেব, এটা করতে দেবোনা- এই বিষয়টি অনেক বাবা-মা মন থেকে মেনে নিতে পারেন না। কারণ একটাই, সন্তানের প্রতি তাঁদের অকৃত্রিম ভালোবাসা। অনেক সময় এই ভালোবাসার বশেই এমন কিছুতে বাবা-মায়েরা সন্তানদের প্রশ্রয় দিয়ে থাকেন যা কোনভাবেই উচিৎ নয়। বাবা-মায়ের সচেতন অবস্থান এক্ষেত্রে শিশু সুন্দর এবং সঠিক ভবিষ্যতের পাথেয় হতে পারে। এমন কিছু বিষয় সম্পর্কে আজ জেনে নিনঃ
১। শিশুকে কান্না থামানোর চেষ্টায় যেকোন কিছু দিয়ে হাত করতে চেষ্টা করার বিষয়টি অবশ্যই উচিৎ নয়। কারণ এতে শিশুরা বিভিন্ন ভুল কিংবা নেতিবাচক বিষয়ে অভ্যস্ত হয়ে যেতে পারে। বরং শিশুর কান্না কিংবা মন খারাপের বিষয়টি নিজে যাচাই করে নিন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিন।
২। বড়দের জিনিসপত্র নিয়ে শিশুদে খেলাধুলা করতে দেওয়ার বিষয়টি কখনোই উচিৎ নয়। বরং শিশুর খেলনাগুলো আলাদাভাবে রেখে দিন এবং নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো শিশুদের থেকে নিরাপদ দূরত্বে রাখুন।
৩। শিশুর খাবারের বিষয়টি ভালোভাবে বিবেচনা করা উচিৎ সবসময়। বড়দের খাবারগুলো অনেক সময় শিশুদের জন্য উপযোগী নাও হতে পারে। আবার বেশি তেল মশলাযুক্ত খাবারগুলো শিশুর সমস্যার কারণ হতে পারে। তাই নিজেদের জন্য এমনভাবে তৈরি খাবারগুলো অবশ্যই শিশুদের থেকে দূরে রাখা উচিৎ।
৪। শিশুর ঘুম এবং খাবারের সময় নিয়ে কখনোই কোনরকম ছাড় দেওয়া যাবে না। এতে করে শিশু তাঁর স্বাভাবিক জীবনাযাত্রা, নিয়মকানুনে অভ্যস্ত হতে পারবে না।
৫। হঠাৎ অন্যায় আবদার করা, হঠাৎ করে এমন কিছু চাওয়া যা শিশুর স্বাভাবিক চিন্তা বা কাজের পরিপন্থি তা হুট করে না মেনে নিয়ে শিশুর মানসিকতা, অবস্থান বুঝতে চেষ্টা করুন।


