গর্ভপাত কি?
শেষ মাসিকের প্রথম দিন থেকে হিসাব করে ২০ সপ্তাহের আগে যদি গর্ভের বস্তু সম্পূর্ণ কিংবা আংশিক বের হয়ে আসে, অথবা ৫০০ গ্রাম বা আধা কেজির নিচে ভ্রূণ বের হয়ে আসে, তাহলে তাকে বলে গর্ভপাত। আগের দিনে বলা হতো, ২৮ সপ্তাহের আগে গর্ভধারনের অবসান হলে তাই গর্ভপাত। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারনে এখনকার দিনে ২২-২৪ সপ্তাহের অপরিনত শিশুকে অহরহ বাঁচানো সম্ভব হচ্ছে।


