Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Feb 12, 2014 in গর্ভবতী মা, জেনে রাখা ভাল |

শিশুর উপর গর্ভবতী মায়ের অসুখের প্রভাব

শিশুর উপর গর্ভবতী মায়ের অসুখের প্রভাব

মায়ের অসুখ গর্ভস্থ হয়তো কোনই ক্ষতি না করতে পারে, অথবা গর্ভপাত থেকে শুরর করে শিশুর মধ্যে মায়ের রোগটি সংক্রমণ এবং একই সাথে অন্যান্য অনেক ক্ষতিও করতে পারে। বেশিরভাগ রোগই গর্ভের প্রথম ত্রৈমাসে মাকে আক্রান্ত করে ভ্রূণের ক্ষতিসাধন করে। যেমনঃ রুবেলা বা জার্মান হাম ও টক্সোপ্লাজমোসিস। আবার যদি মায়ের গর্ভধারণ বা যোনিপথে হারপিস রোগ থাকে, তবে প্রসবের সময় নবজাতকও ঐ রোগে আক্রান্ত হতে পারে। নিচে গর্ভাবস্থায় মা আক্রান্ত হলে শিশু ক্ষতিগ্রস্থ হয় এমন কয়েকটি অসুখের নাম দেয়া হল।

শিশুর উপর গর্ভবতী মায়ের অসুখের প্রভাব

 

এমন আরো অনেক রোগ আছে এবং এদের বেশির ভাগই ভাইরাস জনিত রোগ। এই সকল রোগের অনেক গুলোর প্রতিষেধক টিকা বা চিকিৎসা ব্যবস্থা আছে যেমনঃ রুবেলা বা জার্মান হাম, হেপাটাইটিস-বি, জলবসন্ত, টক্সোপ্লাজমোসিস, সিফিলিস, গনোরিয়া এসন রোগের চিকিৎসা আছে এবং যৌন সতর্কতামূলক ব্যবস্থায় এইডস, সিফিলিস ও গনোরিয়া থেকে মুক্ত থাকা যায়। গর্ভাবস্থায় মায়ের এই রোগগুলো যাতে না হয় তার ব্যবস্থা করা উচিৎ, কেননা মা আক্রান্ত হলে বেশিরভাগ ক্ষেত্রেই গর্ভাবস্থায় এসব রোগের যে প্রতিক্রিয়া ঘটে তা রোধ করা সম্ভব হয় না।