গর্ভাবস্থায় জন্ডিস
জন্ডিস কোনো রোগ নয়, রোগের উপসর্গ মাত্র। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় হেপাটাইটিস। গর্ভাবস্থায় সাধারনত ভাইরাসের কারনে জন্ডিস হয়ে থাকে। একে বলা হয় ভাইরাল হেপাটাইটিস। এর ফলে রক্তে বিলিরুবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। তখনই জন্ডিস হয়েছে বলে ধরা হয়। এ বিলিরুবিনের পরিমাণ যদি বাড়তে বাড়তে অস্বাভাবিক পরিমাণে পৌঁছে যায়, সেক্ষেত্রে রোগী হেপাটিক কোমায় আক্রান্ত হয়ে মারা যেতে পারে।
গর্ভাবস্থায় জন্ডিসের জন্যে অনেক সময় নির্দিষ্ট সময়ের আগে সন্তান প্রসব হয়ে যেতে পারে বা মৃত সন্তান ভূমিষ্ঠ হতে পারে। গর্ভবতী মায়ের রক্ত পরীক্ষা করে যদি ধরা পড়ে যে জন্ডিস হয়েছে তবে সঙ্গে সঙ্গে তার উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে হবে।
সাধারনত এ অসুখ দুই ভাবে হতে পারে, খাদ্য বা পানীয়ের মাধ্যমে কিংবা ইঞ্জেকশনের মাধ্যমে। তাই গর্ভাবস্থায় কোনো ইঞ্জেকশন নেয়ার আগে সাবধানতা অবলম্বন করতে হবে। তাছাড়া খাদ্য ও পানীয় সম্বন্ধেও সতর্কতা অবলম্বন করতে হবে।


