শিশুর খাদ্যতালিকাঃ ছয় থেকে বারো মাস
আগেই বলা হয়েছে ছয় মাস পর্যন্ত শিশু কি ধরনের খাবার গ্রহণ করবে আর কিভাবে কি করতে হবে। তারই রেশ ধরে আজকের আয়োজনে রাখা হয়েছে ছয় মাস থেকে বার মাস বয়সী শিশুদের খাদ্যতালিকা যা থেকে শিশুর খাবার সম্পর্কে বাবা-মা কিছুটা হলেও ধারণা পেতে পারবেন।
শিশুর বয়স যখন ছয় থেকে আটঃ
- কি খাওয়াতে পারেন শিশুকে?
মায়ের বুকের দুধ,পুষ্টিমান সম্পন্ন শিশুদের প্যাকেটজাত খাবার।
ফলের রস কিংবা কুচি করে কাটা ফলমূল।
সেদ্ধ করা সবজি।
চটকানো মাংস, মাছ, মাখন।
অল্প পরিমাণে টকদই (গরুর দুধ কোনভাবেই এক বছরের আগে নয়)।
আয়রন সমৃদ্ধ সিরিয়াল ইত্যাদি।
- দিনে কতটা খাওয়াবেন?
এক চামচ সবজি যা ধীরে ধীরে ১/৪, ১/২ থেকে এক কাপে উন্নীত হবে।
সবজির সম পরিমাণ ফলমূল ও দিনে ২ থেকে তিনবার সিরিয়াল বা সুজি জাতীয় খাবার।
প্রতিদিন একটু একটু করে যেকোনো এক ধরণের প্রোটিন দেওয়া।
- খাওয়ানোর টিপসঃ
একদিনে একটির বেশি নতুন খাবারের সাথে শিশুকে পরিচিত করাবেন না, আর নতুন খাবার দেবার পর দু’একদিনের মধ্যে নিশ্চিত হোন আপনার সন্তানের এই খাবারে এলার্জি আছে কিনা।
সন্তানকে জোর করে কিছু খাওয়াবেন না।
শিশুর বয়স নয় থেকে বারো মাসঃ
- কি করে বুঝবেন শিশুর খাবারে পরিবর্তন প্রয়োজন?
খাবার আগের চেয়ে বেশি দ্রুত হজম করছে।
দাঁতের ব্যবহার শিখছে।
জিহ্বা দিয়ে খাবার বের করে দেয় না।
চামচ দিয়ে খেতে চেষ্টা করছে।
- কি খাওয়াতে পারেন শিশুকে?
আগের বয়স সীমার খাবারসমূহ সেই সাথে-
পাস্তুরিত মাখন, দই ইত্যাদি।
টুকরো করে কাটা ফলমূল।
টুকরো শাকসবজি।
বিভিন্ন রকম প্রোটিন( ডিম, মাংস, কাটা ছাড়া মাছ ইত্যাদি)।
হালকা টোস্ট করা ব্রেড, মটরশুঁটি ইত্যাদি।
- দিনে কতটা খাওয়াবেন?
১/৩ থেকে ১/২ কাপ দুগ্ধজাত খাবার।
১/২ কাপ ভাত বা শর্করা জাতীয় খাবার।
১/৪ থেকে ১/২ কাপ সবজি ও ফলমূল।
১/৮ কাপ বিবিধ খাবার।
১/৮ থেকে ১/৪ কাপ প্রোটিন সমৃদ্ধ খাবার।
- খাওয়ানোর টিপসঃ
একদিনে একটির বেশি নতুন খাবারের সাথে শিশুকে পরিচিত করাবেননা, আর নতুন খাবার দেবার পর দু’একদিনের মধ্যে নিশ্চিত হোন আপনার সন্তানের এই খাবারে এলার্জী আছে কিনা।
সন্তানকে জোর করে কিছু খাওয়াবেন না।


