শিশুর ঘরোয়া চিকিৎসায় মেনে চলুন কিছু নিয়ম কানুন
ঘরোয়া চিকিৎসা মানে অসুস্থতায় শিশুর রোগের গভীরতা মূল্যায়ন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, পথ্য প্রদান করা এবং উপসর্গ অনুযায়ী প্রাথমিক চিকিৎসা প্রদনা করা। শিশুকে শুধুমাত্র ঔষধ খাওয়ানো মানেই ঘরোয়া চিকিৎসা নয়। শিশুর ঘরোয়া চিকিৎসার ক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। যেমনঃ
(১) শিশুর অসুস্থতার ধরন ও গভীরতা অনুধাবন করতে হবে। শিশুকে যদি বেশী অসুস্থ মনে হয় তবে যথাশীঘ্র চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
(২) ঘরোয়া চিকিৎসাকে সব সময় প্রাথমিক চিকিৎসা হিসেবে ধরে নিতে হবে। পরিপূর্ণ চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
(৩) না জেনে, না বুঝের শিশুকে কোন ঔষধ দেয়া যাবে না।
(৪) কিছু কিছু রোগে যদিও প্রচলিত ঘরোয়া চিকিৎসা কাজ হয়, অন্য অনেক রোগের চিকিৎসায় আধুনিক ঔষধ প্রয়োগ করলে আরো ভাল কাজ হয়। সকল মারাত্মক সংক্রমনের বেলায় আধুনিক ঔষধই দিতে হবে।
(৫) কোন প্রচলিত ঘরোয়া চিকিৎসা অনেককে প্রদান করতে দেখে নিজে সেটা অনুসরন করে শিশুর উপর প্রয়োগ করা একদম ঠিক নয়।
(৬) কোন প্রকার ঔষধপত্র বা বিষক্রিয়া করতে পারে এমন কোন দ্রব্য শিশুদের নাগালের মধ্যে রাখা যাবে না।


