শিশু স্বাস্থ্য সম্পর্কিত ভ্রান্ত ধারনা ‘নজর লাগা’
শিশু খেতে চাইছে না, স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে অথচ সর্দি, কাশি, পাতলা পায়খানা বা তেমন কোন উপসর্গ নেই; এসব ক্ষেত্রে মায়েরা শিসুর উপর কেউ ‘নজর’ দিয়েছে এমনটা ভেবে থাকেন।
আমাদের দেশের অনেক মায়েরা এটাকে দৈহিক অসুস্থতা মনে না করে ডাক্তারের কাছেও যান না। শিশু ক্রমান্বয়ে খারাপের দিকে যেতে থাকে। এমনকি শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। ‘নজর লাগা’ জনিত অসুস্থতা একটি কুসংস্কার, এর কোন বাস্তব ভিত্তি নেই। দেখা গেছে আপাত দৃষ্টিতে যেসব রোগের কোন কারন বাবা-মা’র বোধগম্য হয় না যেমন, কিডনী বা মূত্রনালীর প্রদাহ, রক্তশূন্যতা বা যকৃতে দীর্ঘস্থায়ী প্রদাহ ইত্যাদি এবং যে ধরনের রোগের উপসর্গ প্রকাশ পায় ধীর গতিতে, এদেরকেই আমাদের দেশে সাধারনত ‘নজর লাগা’ বলে।


