গর্ভাবস্থার নয় মাসের ক্রমাগত শারীরিক পরিবর্তনগুলো
নয় মাসের এই গর্ভকালীন সময়টা মায়ের অনেক রকমের শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে কাটে। মাস বদলের সাথে সাথে মায়ের পরিবর্তনগুলো আরো বেশি স্পষ্ট হতে থাকে। নয় মাসের ক্রমান্বয় এই শারীরিক পরিবর্তনগুলো সম্পর্কে চলুন জেনে নেই আজঃ
প্রথম মাসঃ
১। মাসিক বন্ধও হয়ে যাবে,
২। স্তন ভারী হতে শুরু করবে,
৩। বারবার প্রস্রাব হবে,
৪। অকারণ ক্লান্তি দেখা দিতে পারে,
৫। খাবারে অনীহা সৃষ্টি হবে।
দ্বিতীয় মাসঃ
১। স্তন স্ফীত হবে এবং কিছুটা ব্যাথা হবে,
২। বমিভাব হতে থাকবে এবং বমি হবে,
৩। খাবারে অনীহা, মর্ণিং সিকনেস এসব বৃদ্ধি পাবে।
তৃতীয় মাসঃ
১। স্তনের বৃন্তের চারপাশে কালো হয়ে যাবে,
২। ওজন বৃদ্ধি পাবে,
৩। কোমর ও পেট ধীরে ধীরে ভারী হয়ে যাবে,
চতুর্থ মাসঃ
১। স্তন বড় হবে,
২। জরায়ুতে সংকুচিত বোধ হতে থাকবে।
পঞ্চম মাসঃ
১। স্তন থেকে হলুদাভ রস নিঃসৃত হতে শুরু করবে,
২। সন্তানের নাড়াচাড়া বুঝতে শুরু করবেন এই সময়,
৩। শরীরে কাল পেটে সাডা সাদা দাগ পড়তে পারে।
ষষ্ঠ মাসঃ
১। পেটের সাদা দাগ বেড়ে যাবে,
২। পেট স্ফীত হতে থাকবে,
৩। খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যেতে পারে।
সপ্তম মাসঃ
১। সন্তানের নড়াচড়া বেশ ভালোভাবে অনুভব করা যাবে, এমনকি পেটে হাত দিয়েও,
২। কোমর ও পিঠে ব্যাথা হওয়া,
৩। ওজন ক্রমাগত বৃদ্ধি পেতে থাকা।
অষ্টম মাসঃ
১। অকারণে ক্লান্তি বোধ বেড়ে যাবে,
২। পায়ে পানি চলে এসে পা ফুলে যেতে পারে,
৩। শরীরের বিভিন্ন অংশে চাপ বোধ হতে পারে।
নবম মাসঃ
১। জরায়ুর সংকোচন বেড়ে যাবে,
২। স্তন অনেক বেশি আকারে স্ফীত হয়ে যেতে পারে,
৩। তলপেট ও কোমরে ব্যাথা বাড়বে।


