Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on May 6, 2014 in গর্ভধারণ, গর্ভবতী মা |

গর্ভকালীন সময়ে দুশ্চিন্তা কমানোর পাঁচটি উপায়

গর্ভকালীন সময়ে দুশ্চিন্তা কমানোর পাঁচটি উপায়

ছেলে না মেয়ে? সন্তান সুস্থভাবে জন্মগ্রহন করবে তো? সব স্বাভাবিক আছে তো? গর্ভকালীন সময়ে একজন নারীর খুব স্বাভাবিক কিছু চিন্তা-দুশ্চিন্তার বিষয় এগুলো। একজন নারী গর্ভবতী থাকাকালীন বিভিন্ন শারীরিক, মানসিক, পারিবারিক কিংবা অন্যান্য কারণে দুশ্চিন্তা করতে পারেন। কিন্তু এই মানসিক চাপ তাঁর সন্তানের উপরও প্রভাব ফেলতে পারে বিভিন্ন ভাবে, যা মা ও শিশু দু’জনের শারীরিক ও মানসিক স্বাস্থের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এসব দুশ্চিন্তা আর মানসিক চাপ দূরে ঠেলে দিতে কি করণীয় থাকতে পারে একজন মায়ের? চলুন জেনে নেই গর্ভকালীন সময়ে একজন মা কিভাবে তাঁকে দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে দূরে রাখতে পারেন তার পাঁচটি উপায়:

(১) শুভাকাঙ্খী ও অতি আপনজনের সাথে সময় কাটানোঃ নিজেকে ব্যস্ত রাখুন আপনজন, ভালো বন্ধু, মা-বাবার সাথে সময় কাটানোতে। তাঁরা আপনার যত্ন-আত্তির পাশাপাশি চেষ্টা করবে সবসময় আপনার মন ভালো রাখতে। এই সময়টায় অতি সমালোচক ধাঁচের মানুষদের এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

(২) নিজেকে সময় দিনঃ খুব বেশি আম্নসিক চাপ অনুভব করলে সমস্ত কিছু থেকে ছুটি নিয়ে নিজেকে কিছুটা সময় দিন একান্তে। মেডিটেশন করুন, হালকা হাঁটাচলা করুন, ভালো গান শুনুন কিংবা সিনেমা দেখুন, ভালো লাগবে।

(৩) উত্তর প্রস্তুত রাখুনঃ অতি সমালোচকদের কারো কবলে যদি পড়েই যান, কি আর করা! যথাসম্ভব প্ল্যান করে রাখুন যাতে তাদের শত প্রশ্নের উত্তর দিতে পারেন সহজেই। খুব বড় কোন বিতর্কে না যাওয়াটাই আপনার এবং আপনার সন্তানের জন্য শুভ।

(৪) হালকা শারীরিক ব্যায়ামঃ যদি আপনার চিকিৎসক অনুমতি দেন তো প্রতিদিন কিছুটা হালকা ব্যায়ামে সময় দিন। একটু হাঁটা, সাঁতার কাটা, ইয়োগা ইত্যাদি আপনার মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করবে।

(৫) দীর্ঘশ্বাস নিনঃ কখনো কোন মানসিক চাপ অনুভব করলে আস্তে আস্তে দীর্ঘশ্বাস নিন কিছুক্ষন। এতে আপনার মানসিক চাপের সাথে শারীরিক অস্বস্তির উপশমও পাওয়া যাবে।