প্রি-টার্ম ডেলিভারীর লক্ষণসমূহ
এমনিতে শিশুর সময়ের আগে জন্ম নেয়ার সম্ভাবনা কম থাকলেও মা হতে চলা প্রতিটি গর্ভবতী মহিলার প্রি-টার্ম ডেলিভারীর লক্ষণগুলো জেনে রাখা প্রয়োজন। কারন আগে থেকে জানা থাকলে বেশ কয়েক ধরনের সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব। যদি গর্ভাবস্থার ৩৭ সপ্তাহের আগে নিচের কোন একটা লক্ষণ প্রকট হয়, তাহলে দেরি না করে সাথে সাথে চিকিৎসকের কাছে যেতে হবে।
(১) ডায়রিয়া বা বমি ছাড়াই পেটে টান ভাব।
(২) পিঠের নিচের অংশে লাগাতার যন্ত্রনা অনুভূত হওয়া।
(৩) যোনিস্রাব গোলাপি অথবা ধূসর রক্ত মিশ্রিত হওয়া।
(৪) পেলভিক এরিয়াতে যন্ত্রনা বা চাপ অনুভূত হওয়া।
(৫) যোনিপথ থেকে লাগাতার তরল পদার্থ চুইয়ে পড়তে থাকে।
মনে রাখতে হবে, উপরে উল্লেখিত লক্ষণগুলোর মধ্যে মাত্র কয়েকটি লক্ষণি প্রকট হতে পারে, সব লক্ষণ নয়। তাই যেকোন একটি লক্ষণ প্রকট হলেই যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।


