গর্ভাবস্থায় চাই একটু বেশি সচেতনতা
বাড়ির বাথরুম, বারান্দা বা সিঁড়ি, এমনই সাধারন জায়গাগুলোতে গর্ভবতী মায়েদের ঘটে যায় বাজে রকম কিছু দুর্ঘটনা। আর এসব ঘটনার মূল কারন থাকে অসাবধানতা। কিছুটা সতর্কতা আর বুদ্ধিমত্তার প্রয়োগ করে এমন সব দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া সম্ভব। আসুন জেনে নেয়া যাক গর্ভাবস্থায় কি কি বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন।
(১) প্রতিট গর্ভবতী মাকে খেয়াল রাখতে হবে যে, তিনি আর আগের মত নেই। পেটের আকার বেড়ে যাবার কারনে তাঁর মধ্যাকর্ষণের বিন্দুও পাল্টে গেছে। তাই এ অবস্থায় চলাফেরা করার সময় যেকোন জায়গাতেই শরীরের ভারসাম্য হারিয়ে ফেলা অস্বাভাবিক কিছু নয়। এ কারনের গর্ভাবস্থায় চলাফেরার ক্ষেত্রে খুবই খুবই সাবধানতা অবলম্বন করতে হবে।
(২) যে কোন ধরনের নড়বড়ে চেয়ার বা সিঁড়ি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
(৩) উঁচু হিলের বা পিছলে যেতে পারে এমন জুতা ব্যবহার করা বন্ধ করতে হবে।
(৪) বাথ টাবে যাওয়া আর বের হবার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
(৫) বাথরুমের ফ্লোর যেন পিছলা না থাকে সে ব্যপারে খেয়াল রাখতে হবে।
(৬) সিঁড়িতে যেন কোন অপ্রয়োজনীয় জিনিসপত্র না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। একই সাথে সিঁড়ি যেন অন্ধকার না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে।
(৭) রাতের বেলা টয়লেটে যাওয়ার পথে বাতি জ্বালিয়ে রাখতে হবে এবং সেই পথে এমন কোন জিনিসপত্র রাখা যাবে না যা কিনা চলাচলে বাধা সৃষ্টি করতে পারে।
(৮) কোন কাজই বেশি মাত্রায় করা যাবে না। কারন অনেক সময়য় অতিরিক্ত ক্লান্তি দুর্ঘটনার কারন হয়ে দাঁড়ায়।


