Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Feb 9, 2014 in ছোট্টমনি, জেনে রাখা ভাল |

খেয়াল রাখুন আপনার শিশুর ক্রমবিকাশ স্বাভাবিক কিনা!

খেয়াল রাখুন আপনার শিশুর ক্রমবিকাশ স্বাভাবিক কিনা!

বাবা-মা’র যত্নেই শিশুরা প্রতিদিন বেড়ে ওঠে আর এই বেড়ে ওঠা আর দিন দিন নতুন হতুন পারদর্শিতা লক্ষ্য করার মধ্যে লুকিয়ে আছে এক নিবিড় আনন্দের অনুভূতি। কিন্তু এই বেড়ে ওঠা সঠিক হচ্ছে কি না তা শিশুর ক্রমবিকাশ পর্যবেক্ষণের মাধ্যমে জানতে হবে। ক্রমবিকাশ পর্যবেক্ষণ শিশুর লালন পালনে একটই অপরিহার্য কার্যক্রম। শিশুর এমন অনেক রোগ আছে যেগুলোর প্রাথমিক উপসর্গ হচ্ছে শিশুর ক্রমবিকাশে ত্রুটি, যেমন সঠিক বয়সে হাসে না, কারো দিকে তাকায় না, তার ঘাড় শক্ত হচ্ছে না, বসতে পারছে না বা হাঁটতে শিখছে না, কথা বলতে বা বুঝতে পারছে না, বুদ্ধিসুদ্ধি বয়স অনুসারে বাড়ছে না ইত্যাদি। মা-বাবা যদি সচেতন হন তবে তাঁরা প্রথম থেকেই শিশুর ক্রমবিকাশে ত্রুটি সনাক্ত করতে পারেন। যথাসময়ে চিকিৎসকের পরামর্শ নিলে প্রাথমিক অবস্থায়ই ব্যবস্থা গ্রহন করা সম্ভব হয়। অনেক ক্ষেত্রে দেরিতে রোগ নির্ণয় হলে ফলপ্রসূ চিকিৎসার সময় পার হয়ে যায় যেমন, জন্মগত থায়রয়েড গ্রন্থির হ্রাসকৃত নিঃসরণ (কন্‌জেনিটাল হাইপোথাইরয়েডিজম্‌)। এক্ষেত্রে অধিক বয়সে গিয়ে রোগ নির্ণয় হলেও চিকিৎসা ফলপ্রসূ হয় না, শিশু সারাজীবনই জড়বুদ্ধি, হাবাগোবা ও বামন হয়ে বেঁচে থাকে।