শিশু যেভাবে একজন নারীকে মা করে তোলে……
“মা” কে বলা হয় পৃথিবীর সবচেয়ে ছোট শব্দের সবচেয়ে বড় দায়িত্ব। কিন্তু এটি কি শুধু দায়িত্ব? এর সাথে জড়িয়ে আছে স্বর্গীয় আদর, ভালোবাসা, মায়া, মমতা সহ আরও অনেক কিছু! একটি শিশু শুধু একজন নারীকে মা করে তোলে না, তার জীবনে নিয়ে আসে আমূল পরিবর্তন যার বেশিরভাগই পরম আনন্দদায়ক আর সেই সাথে পরম তৃপ্তির। চলুন এমন কিছু পরিবর্তন জেনে নেই আর নতুন পুরনো সকল মায়ের মাঝে নিয়ে আসি সেই রোমন্থনঃ
- নাহ! আর কোন ফুলের গন্ধ শুকতে আপনার ইচ্ছে করবে না যখন আপনার কোলে আছে আপনার সন্তান। এই অনুভূতির সাথে তুলনা হয়না অন্য কোন কিছুরই।
- শিশুর জন্য করা সকল বিসর্জন আপনাকে হতাশ নয় বরং করে তুলবে আত্ম তৃপ্ত।
- সন্তান হওয়ার পর একজন নারী বুঝতে পারে তার প্রতি তার ভালোবাসার প্রকৃতি। বাবা- মা’কে নতুন ভাবে শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশ ও অনুভব করতে শেখে।
- অন্য কারো ব্যথা- কষ্ট যে কারো একেবারে নিজের ও আপন মনে হতে পারে তা মা হওয়ার আগে কোন নারীর পক্ষে বোঝা সম্ভব নয়। মা সন্তানের কষ্টে সবসময়ই সমব্যাথীত হয়।
- শিশুর ভালোর জন্য একজন মা সবকিছুতেই মরিয়া হয়ে উঠতে পারে। যেন নিজেই নিজের ছেলেবেলাকে আরেকবার স্বাগতম জানানো।
- নিজেকে শুধু শিশুর মাঝে হারিয়ে ফেলা এই সময়ের আরেকটি সুখানুভূতি। যেকোনো কিছুর সিদ্ধান্ত গ্রহণে নিজের চেয়ে বেশি চিন্তা শিশুর প্রতিই থাকে।
- আপনার সন্তানের সাথে প্রতিটি দিনই জেনো হয়ে উঠে নতুন এক অভিজ্ঞতা। প্রতিদিনই আপনি জানবেন আপনার সন্তানকে আর আপনার সন্তান আপনাকে।
- ঘুম থেকে দেরীতে উঠার সমস্যা? তা কোন দিক দিয়ে চলে যাবে আপনি হয়তো টেরই পাচ্ছেন না।
- সবশেষে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা, সন্তানকে ভালো রাখার জন্য যে নিজেকে ভালো থাকতে হবে তা কিন্তু মনে রাখতে হবে। নিজের শরীরকে ভালো রাখার জন্যও উপযুক্ত ব্যবস্থা করুন।


