গর্ভবতীর যা করনীয়ঃ দ্বিতীয় ট্রাইমিস্টার
প্রতি ট্রাইমিস্টারে একজন গর্ভবতীর শারীরিক ও মানসিক বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। তাই প্রতি ট্রাইমিস্টারেই গর্ভবতীর কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় ট্রাইমিস্টারে একজন গর্ভবতীর যা যা করা প্রয়োজনঃ
(১) গর্ভবতীর জন্য নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে, এ সময়ে সেগুলো করা শুরু করতে হবে। এর জন্য কোন ক্লাস থাকে সেখানে যোগ দেয়া যেতে পারে।
(২) গর্ভবতী মা তার শিশুকে কিভাবে বুকের দুধ খাওয়াবে, তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করতে হবে। এর জন্য কি কি আয়োজন দরকার সেগুলো ভাবারও এটাই উপযুক্ত সময়।
(৩) সতর্ক থাকতে হবে, যেন কোন কিছুতে বাড়াবাড়ি হয়ে না যায়। ঘরে কোন পরিবর্তন বা খাপ খাওয়ানোর ব্যাপার থাকলে এ সময়টাকেই বেছে নেয়া উপযুক্ত।
(৪) দিনের নির্দিষ্ট সময় অন্তর শিথিলায়ন ব্যায়ামের অভ্যাস করা যেতে পারে।


