কি করে বুঝবেন আপনার সন্তানের ঘুমের সমস্যা হচ্ছে?
শিশুদের জন্য ঘুম খুব বেশি দরকারী। পর্যাপ্ত এবং সঠিক সময় ঘুম শিশুদের মস্তিষ্ক বিকাশসহ বিভিন্ন কাজে সহায়তা করে থাকে। তাই সঠিক ঘুম শিশুর শরীরের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। কিন্তু দুশ্চিন্তার বিষয় তখনই যখন আপনার সন্তানের ঘুমাতে কিংবা ঘুমের মাঝে অস্বাভাবিক কিছু সমস্যা দেখা যায়। কি করে বুঝবেন কিংবা কি লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার সন্তানের ঘুমের সমস্যা হচ্ছে কিংবা এই সমস্যা থেকে আরো বড় কিছু হতে পারে? চলুন জেনে নেইঃ
- শিশু ঘুমের মাঝে বেশ জোরে জোরে নাক ডাকছে,
- শিশুর নিঃশ্বাসে অস্বাভাবিক রকমের শব্দ হচ্ছে,
- শিশু যখন ঘুমায় তখন শুধুমাত্র মুখ দিয়েই নিঃশ্বাস নেয়,
- রাতে শিশু হঠাৎ কাশি দিয়ে কিংবা নিঃশ্বাস নিতে না পেরে হাঁপিয়ে জেগে উঠে,
- আপনার সন্তানের শরীর থেকে যদি রাতে ঘুমাবার সময় অস্বাভাবিকভাবে ঘাম ঝরে,
- শিশু রাতে কিংকর্তব্যবিমুঢ় হয়ে জেগে উঠে, কিংবা কি হয়েছে তা সঠিকভাবে গুছিয়েও বলতে পারেনা,
- শিশু যখন ঘুমায় হঠাৎ হঠাৎ খুব অস্বাভাবিকভাবে হাত-পা ছুড়তে থাকে এবং সেই তাড়নায় হঠাৎ জেগে উঠে।
- শিশু স্বাভাবিকভাবে ঘুমাতে পারেনা, একটু পরপর জেগে উঠে,
- শিশু যখন জেগে উঠে তখন খুব বেশি অস্বাভাবিক দেখায়।
এসব সমস্যা থেকলে অতিসত্বর চিকিৎসকের পরামর্শ নিন কারণ এসব সমস্যা বলে দেয় যে আপনার সন্তান স্বাভাবিক থাকতে পারছেনা এবং তাদের সঠিক বিকাশেও সমস্যা হচ্ছে।


