গর্ভাবস্থায় যেসব খাবার এড়িয়ে চলতে হবে
গর্ভবতী মা কি খাবার খাবেন আর কি খাবার খাবেন না এ নিয়ে সবসময়ই অনেক রকম মতামত দিয়ে থাকেন আমাদের সমাজের মুরুব্বিরা। তবে অনেক সময় প্রচলিত ভ্রান্ত ধারনার বশবর্তী হয়ে অনেকেই বৈজ্ঞানিক বা পরীক্ষিত অনেক মূল্যবান দিক এড়িয়ে যান। তাই আসুন জেনে নেই কোন খাবারগুলো গর্ভাবস্থায় এড়িয়ে চলা উচিৎ।
(১) খুব বেশি চর্বি, ঘি, মাখন খাওয়া যাবে না। কিন্তু অল্প পরিমাণে খেতে বাধা নেই।
(২) খুব বেশি চিনি খাওয়া উচিৎ নয়।
(৩) মদ্যপান করা যাবে না।
(৪) ধোঁয়ায় রান্না করা খাবার খাওয়া উচিৎ নয়। কারন, তাতে অক্সিজেন পরিবহনে বাধা সৃষ্টিকারী ‘নাইট্রেট’- জাতীয় রাসায়িক পদার্থ বেশি থাকে।
(৫) চা, কফি, কোলাজাতীয় পানীয় পান না করাই ভাল। কারন এতে বেশি পরিমান ক্যাফেইন ও ট্যানিন থাকে, যা ভ্রুণের জন্য ক্ষতিকর।
(৬) বাসি খাবার একদম খাওয়া উচিৎ নয়। লিস্টোরিয়া এবং স্যালমোনেলা জাতীয় জীবাণুর সংক্রমণের কারনে গর্ভপাত হতে পারে, কিংবা গর্ভস্থ শিশুর সংক্রমণ হতে পারে। আর এসব জীবাণু চড়ায় দূষিত খাবারের মাধ্যমেই।
(৭) মাত্রাতিরিক্ত ভিটামিন ‘এ’ খাওয়া উচিৎ নয়।


