গর্ভবতীর যা করনীয়ঃ তৃতীয় ট্রাইমিস্টার
প্রতি ট্রাইমিস্টারে একজন গর্ভবতীর শারীরিক ও মান্সিক বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। তাই প্রতি ট্রাইমিস্টারেই গর্ভবতীর কিছু বিষ্যের দিকে খেয়াল রাখতে হবে। তৃতীয় ট্রাইমিস্টারে একজন গর্ভবতীর যা যা করা প্রয়োজনঃ
(১) স্বামী ও আত্মীয়-স্বজনদের সঙ্গে বসে বিস্তারিত প্রসব পরিকল্পনা করতে হবে।
(২) প্রসব সংক্রান্ত শিক্ষামূলক ক্লাসে যোগ দেওয়া যেতে পারে, যদিও এই ধরনের চর্চা আমাদের দেশে এখনও ততটা প্রচলিত নয়।
(৩) নবাগত শিশুর কাঁথা, বালিশ ও বিছানা ঠিক করে রাখতে হবে।
(৪) প্রচুর বিশ্রাম নিশ্চিত করতে হবে। দিনে দুই ঘন্টা ও রাতে কমপক্ষে আট ঘন্টা বিশ্রাম নিশ্চিত করতে হবে। কোনো ব্যায়মই বেশি করা যাবে না।
(৫) গর্ভবতী মা চাকুরিজীবি হলে ঊর্ধতন কর্মকর্তাকে সবকিছু জানিয়ে কর্মক্ষেত্র থেকে মাতৃত্বজনিত ছুটি নেয়ার ব্যবস্থা করতে হবে।
(৬) হাসপাতালে লাগবে এমন জিনিসপত্র দিয়ে একটা ব্যাগ গুছিয়ে রাখা জরুরি।
(৭) হাসপাতালে যাওয়ার জন্য সব ব্যবস্থা করে রাখতে হবে। বাসা কিভাবে চলবে তা নিয়ে সংসারের অন্য কাউকে বুঝিয়ে দিতে হবে।
(৮) অন্য বাচ্চা থাকলে তার দেখাশোনার ভার অন্য আত্মীয়-স্বজন অথবা বিশ্বস্ত কাউকে বুঝিয়ে দিতে হবে।
(৯) দরকারি টেলিফোন নম্বর, যেমনঃ স্বামীর অফিসের নম্বর, ধাত্রীর নম্বর, চিকিৎসক কিংবা অ্যাম্বুলেন্স কোম্পানির নম্বর মোবাইলে সেভ করে রাখতে হবে অথবা সুবিধা মত কোন কাগজে লিখে রাখতে হবে।
(১০) যতটা সম্ভব টাকা পয়সা যোগাড় করে রাখতে হবে।
(১১) অসময়ের জরুরি অবস্থায় পাওয়া যায়, তেমন একটা যানবাহন ঠিক করে রাখতে হবে।


