Down Syndrome কি, আমরা কি তা জানি?
Down Syndrome একটি Chromosomal Disorder (Trisomy 21 or G), যা প্রায় সাতশ শিশুর মধ্যে একটি শিশুর হয়ে থাকে। এটি শিশুর মানসিক প্রতিবন্ধকতার অন্যতম প্রধান কারন। Down Syndrome বাচ্চাদের চেহারায় কিছু বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠে। সঠিক যত্ন নিলে Down শিশুরা অন্য স্বাভাবিক শিশুদের মতই পড়ালেখা করতে পারে এবং উচ্চশিক্ষিত হয়ে পেশাগত জীবনেও সফল হতে পারে। ৩৫ বছরের পর থেকে গর্ভধারণে এই রোগের ঝুঁকি বাড়তে থাকে। বিশেষজ্ঞ ডাক্তারের সহায়তায় গর্ভাবস্থায় Down Syndrome নির্ণয় করা সম্ভব। শিশুর জন্মের পরপরই যেমন Down Syndrome সনাক্ত করা যায়, তেমনি মাতৃগর্ভে ভ্রুণ অবস্থায় Amniocentesis এর মাধ্যমে Down Syndrome সনাক্ত করা সম্ভব।
Down Syndrome শিশু কিভাবে সনাক্ত করা যায়:
(১) Down Syndrome বাচ্চাদের চেহারায় কিছু বৈশিষ্ট্য ফুটে উঠে যেমন: ছোট মাথা, ভোতা নাক ও জিহ্বা বের হয়ে থাকা।
(২) এছাড়াও এরা খর্বাকৃতির হয়ে থাকে এবং এদের কনিষ্ঠ আঙ্গুলটি ছোট হয়ে থাকে। এদের পায়ের ১ম ও ২য় আঙ্গুলের মাঝে ফাঁকাস্থান বেশি হয়ে থাকে।
Down Syndrome এর জটিলতা:
(১) বড় হলে এদের চোখে সাধারনত ছানি পড়া এবং কানে শুনতে সমস্যা হওয়া।
(২) মাংসপেশির দুর্বলতা।
(৩) জন্মগত হৃদরোগ।
(৪) ক্ষুদ্রান্তের ত্রুটি।
(৫) সাধারনত ছেলেরা infertile হয়।
(৬) বুদ্ধি প্রতিবন্ধী।
(৭) শ্বাসতন্ত্র এর জটিলতা।
(৮) লিউকোমিয়া।
(৯) হাইপোথাইরোডিজম।
(১০) আলজেইমার ডিজিজ।
উল্লেক্ষ্য, যত বেশি বয়সে মায়েরা গর্ভধারণ করে থাকেন, মায়ের গর্ভে Down Syndrome শিশু জন্মগ্রহনের প্রবণতা তত বেড়ে যায়।
ছবিঃ ২০১৩ সালে NDSS (National Down Syndrome Society) কর্তৃক নির্বাচিত ১,১০০ ছবির মধ্যে একটি।


