কোন কোন কারণে শিশুর সম্ভাব্য জন্মের তারিখ পরিবর্তন হতে পারে?
নয় মাস শিশুকে গর্ভে ধারণ করার পরশেষ সময়টুকুতে অধীর আগ্রহে বাবা-মাসহ পুরো পরিবার অপেক্ষা করতে থাকেন কখন তাঁদের বহু আরাধ্য শিশুটি পৃথিবীর আলো দেখবে। অনেক সময় দেখা যায়, চিকিৎসকের বেঁধে দেওয়া সময় পার হয়ে যায় কিন্তু সন্তান ভূমিষ্ঠ হবার কোন রকম লক্ষণ দেখা যায় না। এ সময় মা সহ পরিবারের সদস্যরা বেশ চিন্তিত হয়ে পড়েন। মায়ের মধ্যেও যেনো অজানা এক ধরণের ভয় কাজ করতে থাকে। বিভিন্ন কারণের শিশুর জন্মদানের তারিখ পরিবর্তন হতে পারে। এমন কিছু কারণ সম্পর্কেই চলুন জেনে নেই আজঃ
- গর্ভধারণের আগে মায়ের অনিয়মিত ঋতুস্রাব শিশুর জন্মের সময় পরিবর্তনের অন্যতম প্রধান একটি কারণ। সাধারণত শিশু গর্ভে আসার আগের শেষ পিরিয়ডের পর থেকেই গর্ভকালীন দিন গণনা করা হয়ে থাকে। এতে অনেকেরই হিসেবের হেরফের হয়ে যায় বলে পরে শিশুর জন্মের সময় দিনক্ষন নিয়ে কিছুতা বিভ্রান্তি হয়।
- যদি গর্ভাবস্থার দ্বিতীয় তিন মাসের মাঝে মা প্রথন আল্ট্রাসাউন্ড পরীক্ষা করে থাকেন তবে এর ভিত্তিতে শিশুর জন্মের সময় নির্ধারণ করলে তা পুরোপুরি সঠিক নাও হতে পারে। প্রথমতিম মাসেই একবার আল্ট্রাসাউন্ড পরীক্ষা তাই করে নেওয়া উচিৎ।
- বিভিন্ন হরমোনের লেভেল পরিবর্তনের ফলে এই জন্মের দিনক্ষন পরিবর্তন হবার ব্যাপারটি প্রায়শই ঘটে থাকে। চিকিৎসকের রক্ত পরীক্ষা করে এইসব হরমোনের লেভেল পরীক্ষা করে নিতে পারেন।
সাধারণত এসব কারণেই চিকিৎসকেরা একেবারে নির্দিষ্ট করে শিশুর জন্মের তারিখ বা সময় বলতে পারেন না। এটি বিভিন্ন কারণেই পরবর্তিত হতে পারে।


