শিশুকে গোসল করানোতে উৎসাহী করতে পাঁচটি টিপস
পরিষ্কার পরিচ্ছন্নতা সবার জন্যই অনেক বেশি প্রয়োজন। শিশুদের জন্য এই বিষয়টি আরো বেশি গুরুত্বপূর্ণ কারন তাদের শরীর বিভিন্ন কারনেই খুব দ্রুত অনেক বেশি ময়লা হয়ে যায়। তাই সময়মতো গোসল করানো প্রতিটি শিশুর জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ন। কিন্তু অনেক শিশু আছে যারা পানিতে ঠিক স্বাচ্ছন্দ্যবোধ করে না কিংবা ভালোভাবে গোসল করতে চায় না। কি করে শিশুকে গোসলে উৎসাহিত করা যেতে পারে তা নিয়ে আজকের আয়োজনঃ
১। সাবান দিয়ে বুদবুদ তৈরি করা এবং তা নিয়ে খেলা করা অনেক শিশুই খুব পছন্দ করে। তাই শিশুকে গোসল করানোর পূর্বে কিছুক্ষন সন্তানকে নিয়ে এই খেলাতে মেতে উঠতে পারেন সহজেই। এতে শিশুকে গোসল করানোর কাজটি সহজ ও আনন্দময় হবে।
২। শিশুর প্রিয় কোন খেলনা’কে গোসল করানোর ভঙ্গি করুন। অনেক সময় খাওয়ার সময়ও এটি বেশ ভালো কাজ দেয়। তাই এক্ষেত্রে শিশুর প্রিয় খেলনাটিকে ব্যবহার করতে পারেন হাতিয়ার হিসাবে।
৩। অনেক সময় শিশুদের ঠান্ডার আর পানিতে ডুবে যাবার ভীতি কাজ করে। হালকা গরম পানি এবং অর্ধেক ভর্তি বাথটাব এক্ষেত্রে ভালো কাজ করতে পারে। এমনভাবে বাথটাব ভর্তি করুন যাতে শিশু বসে মজা করে খেলতে খেলতে গোসল করতে পারে।
৪। শিশুর জন্য বাথরুমকে কিছুটা সুন্দর এবং শিশুবান্ধব করে তুলতে পারেন। কিছু খেলনা, কার্টুনের ছবি রেখে দিতে পারেন যাতে করে শিশুরা উৎসাহ পেতে পারে।
৫। সবচেয়ে বড় কথা, শিশুদের সাথে থাকতে চেষ্টা করুন সবসময়। তাকে কখনোই একা একা ছেড়ে দেবেন না। এতে করে শিশুর বাথরুম ভীতি আরো বেশি বেড়ে যেতে পারে।


