শিশুর যেসব লক্ষণগুলো কখনই অবহেলা করা উচিৎ নয়
শিশুদের শরীর পূর্ণবয়ষ্কদের তুলনায় অনেক বেশি সংবেদনশীল থাকে বিধায় খুব তাড়াতাড়ি শিশুরা বিভিন্ন রোগ- জীবাণুতে আক্রান্ত হয়। তাই শিশুদের কোন লক্ষণই কোনভাবেই অবহেলা করা উচিৎ নয়। এতে করে শিশুর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যেতে পারে। কি সেই লক্ষণ গুলো যা অবহেলা না করে অতিসত্বর ব্যবস্থা নেওয়া উচিৎ? চলুন জেনে নেওয়া যাকঃ
১। আপনার সন্তানের জ্বর যদি ১০০ ডিগ্রীর উপর থাকে তবে কখনই তা অবহেলা করা যাবে না। মনে রাখবেন, জ্বর কোন রোগ নয়, বরং কোন অসুখের পূর্বলক্ষণ মাত্র। তাই শিশুর জ্বর হলে এবং তা ১০০ ডিগ্রীর উপরে তাপমাত্রা ছাড়িয়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
২। যদি আপনার সন্তানের জ্বর সাধারণ জ্বরের ওষুধ নেওয়ার পরেও পাঁচদিনের বেশি অতিক্রম করে তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই অবস্থায় কোনভাবে শিশুকে ফেলে রাখা যাবে না।
৩। শিশুর শরীরে বড় বড় গোল গোল র্যাশ দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৪। শিশু যদি হঠাৎ কোন রকম কারণ ছাড়াই হঠাৎ পেট বাথায় ভুগতে থাকে তবে অবশ্যই এটিকে হালকা কোন বিষয় বলে ধরা যাবে না।
৫। শিশুর জন্য আরেকটি বাজে লক্ষণ হলো মাথা ব্যাথা ও সেই সাথে বমি হওয়া। মারাত্বক ফুড পয়েজনিং থেকে শুরু করে বিভিন্ন ভয়াবহ কারণে এমনটা হতে পারে। তা এ ব্যাপারে সচেতন হোন।
৬। হঠাৎ করে শিশুর প্রস্রাব কমে যাওয়া এবং বন্ধ হয়ে গেলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
শিশুর মাঝে এসব লক্ষণ দেখা গেলে ঘরে বসে না থেকে সাথে সাথে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।


