শিশুদের জন্য যেসব খাবার এড়িয়ে চলা ভালো (শূন্য থেকে এক বছর)
শিশুদের বয়স এবং স্বাস্থ্যভেদে তাদের খাবার-দাবারে আনতে হয় অনেক রকমের পরিবর্তন। বিভিন্ন বয়সে শিশুর শরীরের চাহিদা এবং পুষ্টিমান চিন্তা করলে শিশুর তা ক্রমেই পরিবর্তিত হতে থাকে। অনেক খাবার আছে যা শিশুর স্বাস্থের জন্য নির্দিষ্ট সময় বা বয়স পর্যন্ত এড়িয়ে গেলে আর কোন ঝুঁকি থাকে না। শিশুদের জন্য যেসব খাবার বয়সভেদে এড়িয়ে চলা ভালো তা নিয়ে আজ রয়েছে কিছু কথাঃ
- বয়স যখন শূন্য থেকে ছয় মাসঃ
শিশুর এই বয়সটিতে মায়ের বুকের দুধ ছাড়া অন্য সবকিছুই খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। এই বয়সে শিশুর বেড়ে উঠার জন্য যেসব খাদ্যগুন প্রয়োজন তার সবকিছুই মায়ের বুকের দুধে বিদ্যমান। কিন্তু চার মাস বয়স থেকে শিশুর জন্য পর্যাপ্ত বুকের দুধ পেতে সমস্যা হয় তখন তাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে ফর্মুলা খাওয়ানো যেতে পারে।
- বয়স যখন ছয় থেকে বারো মাসঃ
এই সময়টিতে শিশুর সাথে বিভিন্ন রকমের খাবারের আস্তে আস্তে পরিচয় করিয়ে দেওয়া হয়। কিন্তু তবুও এসময় কিছু খাবার শিশুদের দেওয়ার ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়ে থাকে। খাবারগুলো হলোঃ
১। মধুঃ মধু নিঃসন্দেহে একটি খুব ভালো প্রাকৃতিক খাবার। কিন্তু এই বয়সী শিশুদের জন্য এটি বেশ ক্ষতিকর কিছু টক্সিনের জন্ম দিতে পারে।
২। গরুর দুধঃ শিশুর প্রথম জন্মদিন পর্যন্ত তাকে গরুর দুধ না দেওয়াই শ্রেয় হবে। কারন এই সময়ের মধ্যে শিশু গরুর দুধে যে পরিমাণ প্রোটিন থাকে তা ঠিকভাবে হজম করতে পারে না।
এছাড়া শিশুর হজমে কিংবা চিবিয়ে খেতে সমস্যা হয় এমন খাবারগুলো যতটা সম্ভব এড়িয়ে চলাই শ্রেয়। এমন কিছু শিশুকে খাওয়ানো চলবে না যা তার গলায় আটকাতে পারে কিংবা হজমে সমস্যা হতে পারে।


