Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Aug 14, 2014 in ছোট্টমনি, জেনে রাখা ভাল, হাটি হাটি পা |

শিশুর আঙ্গুল চোষাঃ কেন হয় এবং কি করবেন?

শিশুর আঙ্গুল চোষাঃ কেন হয় এবং কি করবেন?

বেশিরভাগ শিশুই কোন না কোন সময় আঙ্গুল চোষার সমস্যায় ভুগে থাকে। বেশ ছোটবেলা থেকেই এই সমস্যা প্রায়ই দেখা যায়। বাবা-মা অনেক কিছু করেও শিশুর মুখ থেকে আঙ্গুল সরাতে পারেন না। কি করে এই সমস্যার সমাধান হতে পারে? চলুন শিশুর আঙ্গুল চোষার আপাদমস্তক জেনে আসা যাকঃ

কেন শিশুরা আঙ্গুল চোষে?

শিশুদের আঙ্গুল চোষার প্রধান কারন তারা এতে অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ করে। আর সময়ের সাথে সাথে এই স্বাচ্ছন্দ্য পরিনত হয়ে উঠে অভ্যাসে। এছাড়াও শিশু খুব ক্লান্ত থাকলে, শরীর খারাপ থাকলে তার মাঝে আঙ্গুল চোষার প্রবণতা দেখা দিতে পারে। নিজেকে ঘুম পাড়াতে কিংবা ক্ষুধা লাগলেও আপনার সন্তান আঙ্গুল চোষার সাহায্য নিতে পারে।

কি করবেন এই অভ্যাস দূর করতে?

প্রথম বিষয় হলো আঙ্গুল চোষার ব্যাপারটি শিশুদের জন্য স্থায়ী হয় না কখনোই। যখন দাঁতের সাথে আঙ্গুলে ব্যথা পাওয়ার ব্যাপারটি আসে শিশুরা নিজে থেকেই এটি ছেড়ে দেয়। দুই থেকে চার বছর বয়সের মধ্যে শিশু এই অভ্যাস পুরোপুরি ত্যাগ করে। তবুও যদি দেখা যায় শিশুর এই অভ্যাস দিনের পর দিন বেড়েই চলেছে তবে তা বাবা-মায়ের জন্য কিছুটা দুশ্চিন্তার কারন বটে। কি করতে পারেন আপনার সন্তানের এই অভ্যাস বদলের জন্য? কিছু উপায় জেনে নিন।

  • কোন রকমের বকাঝকা বা শাস্তি এক্ষেত্রে কাজে আসবে না। শুধুমাত্র তাকে বুঝিয়ে যান অভ্যাসটি খারাপ এবং এর কারণে মানুষ তাকে অপছন্দ করতে পারে।
  • শিশু কি কারণে আঙ্গুল চুষছে তা বুঝতে চেষ্টা করুন। উদাহরন স্বরুপ, শিশুর ক্ষিদে পেলে সে আঙ্গুল চুষতে পারে। তাই তাকে সময়মত তার ক্ষিদে বুঝে খাবার খেতে দিন। এছাড়া অসুস্থতার জন্যেও শিশু এমন করতে পারে। তাই শিশুর অস্বস্তি ও অসুস্থতার ব্যাপারে নিশ্চিত হোন ভালোভাবে।
  • অন্য কোন কাজের মাধ্যমে শিশুর হাত দুটিকে ব্যস্ত রাখুন। আপনি আপনার সন্তানের সাথে বল দিয়ে খেলাধুলা করতে পারেন, তার সাথে ছবি আঁকতে পারেন, এভাবে তাকে ব্যস্ত রাখুন কথা ও খেলাচ্ছলে।

এভাবেই আপনি আপনার সন্তানের আঙ্গুল চোষার অভ্যাসটি বদলে দিতে পারেন সম্পূর্ণরূপে।