গর্ভাবস্থা সম্পর্কিত প্রচলিত বিশ্বাস ও ভুল ধারনা এবং সঠিক তথ্য (পর্ব-১)
ভুল ধারনাঃ কোনো কোনো খাবার খেলে বাচ্চা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে এই ধারনার দরুণ গর্ভবতী মাকে অনেক ধরনের খাবার খেতে দেয়া হয় না বা কম খেতে দেয়া হয়।
সঠিক তথ্যঃ গর্ভবতী মাকে কম খাবার খেতে দিলে মায়ের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এবং মা অপুষ্ট ওজনের সন্তানের জন্ম দিবে। মাকে গর্ভকালীন সময়ে সব খাবারই কিছু কিছু বাড়তি পরিমাণে খেতে দিতে হবে।
ভুল ধারনাঃ গর্ভাবস্থায় পায়ে পানি জমে গেলে এটাকে গর্ভের একটি স্বাভাবিক লক্ষণ বলে ধরে নেয়া হয় এবং এর কোন প্রতিকারের ব্যবস্থা করা হয় না।
সঠিক তথ্যঃ পায়ে পানি জমা গর্ভাবস্থায় খিঁচুনি (এক্লাম্পসিয়া) ও রক্তসল্পতার (এনিমিয়া) মত মারাত্মক ধরনের রোগের লক্ষণ। পায়ে পানি এলে সত্ত্বর চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ভুল ধারনাঃ গর্ভাবস্থায় খিঁচুনি, দাঁত কপাটি হলে স্বাস্থ্যসম্মত চিকিৎসা না করিয়ে ‘জ্বিনে আছর করেছে’ বা ‘গূতে ধরেছে’ মনে করে নানা ধরনের ঝাঁড় ফুঁক, পানি পড়া ও তাবিজ-কবজ দেয়া হয়। এতে অধিকাংশ ক্ষেত্রেই মা ও গর্ভের বাচ্চা মারা যায়।
সঠিক তথ্যঃ গর্ভাবস্থায় খিঁছুনি, দাঁত কপাটি লাগা- এক্লাম্পসিয়া নামক এক ধরনের মারাত্মক রোগের লক্ষণ এ ধরনের লক্ষণ দেখা মাত্রই রোগীকে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করানো উচিৎ।
ভুল ধারনাঃ প্রসব ব্যথা শুরু হলে মাকে কোঁত দিতে বলা।
সঠিক তথ্যঃ প্রসবের ৩ টা ধাপ বা পর্যায় আছে। প্রথম ধাপে মা যদি কোঁত দেয় তাহলে জরায়ুর মুখে অতিরিক্ত চাপ পড়ে এবং ফুলে যায়, ফলে প্রসব দীর্ঘায়িত হয়।


