Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Mar 11, 2015 in ছোট্টমনি |

শিশুর কানের ইনফেকশন নিয়ে কিছু কথা

শিশুর কানের ইনফেকশন নিয়ে কিছু কথা

শিশুর কানের ইনফেকশন খুব একটা সাধারণ সমস্যা না, শিশুদের মধ্যে এই সমস্যা কম দেখা যায় বলেই কানের ইনফেকশন নিয়ে বাবা-মা  খুব একটা মাথা ঘামান না। কিন্তু এই অবহেলাই হয়তো শিশুর বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে। তাই শিশুর কানের ইনফেকশন সম্পর্কে জেনে নিন কিছু তথ্য।

কি করে বুঝবেন শিশু কানের ইনফেকশনে আক্রান্ত?

১। শিশুর কানে ব্যাথা হওয়া, বিশেষত যখন সে ঘুমাতে যাচ্ছে কিংবা শুয়ে থাকছে।

২। আপনার সন্তান কানে হঠাৎ কোন টান অনুভব করছে।

৩। শিশু সাধারণ সময়ের চেয়ে বেশি সময় ধরে কান্নাকাটি করছে কিংবা কোন কারণ ছাড়াই অযথা কাঁদছে।

৪। হঠাৎ করেই শিশু অযথা বিরক্ত করছে কিংবা সাধারণ সময়ের চেয়ে বেশি জ্বালাতন করছে।

৫। শিশু শব্দের কোনরকম প্রতিক্রিয়া করছে না কিংবা কম করছে।

৬। শিশু হঠাৎ নিজের ভারসম্য হারিয়ে ফেলছে।

৭। এসব লক্ষণের সাথে শিশুর ১০০ ডিগ্রীর বেশি জ্বর, মাথা ব্যাথা, হজমে সমস্যা কিংবা রুচির সমস্যা দেখা যেতে পারে।

এইসব লক্ষণ বিভিন্ন কারণেও হতে পারে। তবে কানের সমস্যা কিংবা ইনফেকশন কখনোই অগ্রাহ্য করা উচিৎ নয়।

চিকিৎসকের শরণাপন্ন হবেন কখন?

১। উপরে বর্ণিত লক্ষণগুলো অপরিবর্তিত অবস্থায় একদিনের বেশি সময় ধরে চললে,

২। কানে প্রচন্ড পরিমান ব্যাথা হলে এবং শিশু যদি এই ব্যাথা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে,

৩। শিশুর ঠান্ডার সমস্যা থাকলে এবং এই সমস্যা থেকে কানে ব্যাথা শুরু হলে,

৪। শিশু ঘুমাতে না পারলে,

৫। কান থেকে কোনরকমের তরল পদার্থ বের হলে কিংবা রক্ত বের হলে।

এসব লক্ষণ দেখা দিলে এবং উপসর্গগুলো বাড়তে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন। এটি নিয়ে কোনভাবেই বসে থাকলে চলবে না।