শিশুকে যেসব বিষয় শেখাতে ভুলে যাই আমরা
আমরা সবসময়ই চাই আমাদের সন্তানের সবকিছুতেই ভাল করুক। পড়াশুনা, নাচ-গান সব কিছুতেই যেন আপনার সন্তানের প্রথম হয় সেদিকেই আমাদের নজর থাকে। কিন্তু অনেক সম সাধারণ কিংবা বেসিক কিছু জ্ঞান দিয়ে শিশুর জীবনকে আরেকটু এগিয়ে নেওয়ার কথাটা আমরা স্বভাবতই ভুলে যাই। শিশুদের সমাজের জন্য, সবার সামনে সঠিকভাবে তৈরি করার শিক্ষাটা পরিবার থেকেই শুরু হয়। তাই এমন কিছু বিষয় নিয়েই লিখছি আজঃ
- ধৈর্য এবং সহ্যক্ষমতা প্রত্যেকটি মানুষের জীবনেই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই অভ্যাসটি তৈরি করা উচিৎ সবার ছোটবেলা থেকেই। কোনকিছুই সহজ নয়, নিজের চেষ্টা ও কাজের মাধ্যমে নিজের লক্ষ্য অর্জন করে নিতে হয়। এই সহ্যক্ষমতা যাতে আপনার সন্তানের মাঝে সঠিকভাবে গড়ে উঠে সেদিকে নজর রাখুন।
- যে কোন পরিবেশে, যে কোন বিপদে কিংবা সমস্যায় শিশু যাতে সঠিকভাবে নিজেকে ধরে রেখে কাজ করতে পারে সেদিকে নজর দিন। কিছু শিশুর মধ্যে স্বভাবতই এই গুণ থাকে কিন্তু যাদের মধ্যে থাকেনা তাদের সাহায্য করার জন্য বাবা-মা তো রয়েছেই।
- শিশুরা স্বভাবতই খুব কৌতুহলী হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন বিষয়ে তারা বাবা মায়ের কাছ থেকে জানতে চেষ্টা করে। বরং আমরাই বিরক্ত হয়ে শিশুর এই অভ্যাস বন্ধ করে দিতে চাই। কিন্তু আমাদের উচিৎ শিশুকে যতটা সম্ভব তার আশেপাশের জগত, পৃথিবী সম্পর্কে পরিচিত করে তোলা যায় ততই তার জন্য ভালো হবে।
- সাহায্য-সহযোগীতা,মানুষের ভালো কাজে এগিয়ে আসার ইচ্ছে যাতে শিশুর মধ্যে ছোটবেলা থেকে গরে উঠে সেদিকে নজর দিন। কখনোই যাতে শিশু একা, নিজের মধ্যেই বড় না হয়ে উঠে।
- সবশেষে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিজেকে জানা এবং সঠিকভাবে নিজেকে তুলে ধরা। বিনয়, বড়দের সাথে কিংবা ছোটদের সাথে ব্যবহারের মাধ্যমেই শিশু নিজেকে সঠিকভাবে তুলে ধরতে পারবে যা সে বাবা-মা থেকেই শিখতে পারে।


