সৃজনশীলতা বিকাশে শিশুর সাথে যেসব কাজ করতে পারেন বাবা-মা
ছোটবেলা থেকেই শিশুর প্রতিভার বিকাশে মস্তিষ্ক বিভিন্ন রকম কাজে ব্যস্ত রাখা উচিৎ। বিভিন্ন কাজের মধ্যে থাকলে শিশুরা তাঁদের বিভিন্ন দিকের দক্ষতা, তাঁদের বিভিন্ন স্পেশালাইজেশন বোঝা যায় এসব কাজকর্ম থেকেই। শিশুদের উৎসাহ দিতে এসব কাজে বাবা-মাও নিজেদের সংযুক্ত করতে পারেন। কি হতে পারে সৃজনশীলতা বৃদ্ধির সেই কাজগুলো? চলুন জেনে নেই।
১। ছোটবেলা থেকেই শিশুকে বিভিন্ন কিছু সংগ্রহের প্রতি উৎসাহিত করে তুতে পারেন। এক্ষেত্রে বাবা-মায়ের পছন্দের ক্ষেত্র থেকেই শুরু করা যেতে পারে। বিভিন্ন রকমের মুদ্রা, টাকা, ডাকটিকেট এসব কিছু থেকেই শুরু করা যেতে পারে। তারপর ধীরে ধীরে সবার আগ্রহের মাত্রা বুঝে আগানো যেতে পারে। শিশুর এই সংগ্রহের মনোভাব শিশুকে মানসিকভাবে অনেক বেশি এগিয়ে নেবে।
২। ছবি আঁকার অভ্যাস খুব ভালো একটি বিষয় হতে পারে। শিশুকে নিজের মত করে আঁকতে দিন, রঙ করতে দিন। তাহলে শিশুর মনোভাব, মানসিক প্রবৃত্তি সবকিছুই বুঝে উঠা সহজ হবে।
৩। মজার একটি খেলা বা কাজ হতে পারে ফুড আর্ট। বিভিন্ন রকমের খাবার সাজানো, পরিবেশনের বেলায় সুন্দরভাবে উপস্থাপনের ব্যাপারে শিশুর সাহায্য নিন। এটি শিশুকে ক্ষাবার খাওয়াতে যেমন সাহায্য করবে তার পরিবেশনার জ্ঞান সম্পর্কেও ভালো ধারণা তৈরি হবে।
৪। খাবার পরিবেশনার মতো খাবার তৈরিও ভালো একটু সময় কাটানোর উৎস হতে পারে। শিশুদের পক্ষে যতটা সম্ভব ততটা শিশুকে করতে দিন। এতে করে শিশু গৃহস্থালির কাজেও বেশ সচেতন হয়ে উঠবে।
৫। বাবা-মা কিংবা শিশুর যদি সঙ্গীত এর প্রতি ঝোঁক থাকে তবে বিভিন্ন রকমের সুরের খেলায় মেতে উঠতে পারেন শিশুকে নিয়ে। শিশুর ইচ্ছে থাকলে ভবিষ্যতেও এই সঙ্গীতচর্চা চালু রাখা যেতে পারে।
৬। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশুদের সাথে নিয়ে বাইরে ঘুরতে বের হওয়া। যখনই সময় পান সন্তানকে নিয়ে কাছে কিংবা দূরে বেরিয়ে পরুন।


