পোলিও টিকাঃ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের ব্যাতিক্রমধর্মী উদ্দ্যোগ
২১ ডিসেম্বর শনিবার ২০১৩ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২১তম জাতীয় টিকা দিবস উপলক্ষ্যে ০-৫ বছর বয়সি সকল শিশুকে ২ ফোটা পোলিও টিকা খাওয়ানো হবে। ধানমন্ডিস্থ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল প্রতি বছর হাসপাতাল লনে “শিশু মেলার” মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে শিশুদের পোলিও টিকা দিয়ে থাকে। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে এবার হাসপাতাল প্রাঙ্গনের ভিতরে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত “শিশু মেলা”র মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে ০-৫ বছর বয়সি সকল শিশুকে ২ ফোটা পোলিও টিকা খাওয়ানো হবে।
শিশুদের রোগ প্রতিরোধে ব্যাতিক্রমধর্মী মহা উৎসব “শিশু মেলায়” আপনার সক্রিয় অংশগ্রহন আমাদের একান্ত কাম্য।
“আপনার শিশুকে পোলিও টিকা খাওয়ান
বাংলাদেশকে পোলিও মুক্ত রাখুন”


