এই সময়ে শিশুর রোগ- চিকেন পক্স
এই সময়ে শিশুরা যেসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় তারমধ্যে অন্যতম হলো চিকেন পক্স। সব বয়সে চিকেন পক্স হওয়ার সম্ভাবনা থাকলেও শিশুরাই এই রোগের প্রধান স্বীকার হয়ে থাকে। চিকেন পক্স হলে শিশুদের কি ধরণের খাবার খাওয়ানো উচিৎ, কি করে যত্ন নেওয়া উচিৎ সব নিয়ে বিস্তারিত জেনে নিন আজঃ
- চিকেন পক্স একটি ভাইরাসজনিত রোগ। এই রোগে শরীরে পানির চাহিদা অনেক বেড়ে যায়। তাই শিশুকে এই সময় প্রচুর পরিমাণে পানি, ডাবের পানি, শরবত, স্যালাইন এসব খাওয়াতে হবে।
- এইসময় শরীরে প্রোটিনের চাহিদা বেড়ে যায় কারণ শরীরকে অনেক দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। তাই প্রোটিনজাতীয় খাবারগুলোকে বেশি বেশি করে খেতে দিন।
- বেশি তেল মশলাযুক্ত খাবারগুলো এই সময় অবশ্যই পরিহার করতে হবে।
- অনেক সময় মুখে কিংবা ঠোটের ভেতরের দিকেও গুটি বের হতে পারে। তাই শিশুরা খেতে বা গিলতে অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে শিশুকে খাবার নরম করে খাওয়াতে হবে। জাউ ভাত খাওয়ালে শিশুরা এই সময় ভালোভাবে খেতে পারবে।
- মুখের ব্যাথা বা ঝাল কমাতে হলে এক চামচ এন্টাসিড সিরাপ পানিতে মিশিয়ে মাউথওয়াশ হিসেবে ব্যবহার করতে দিন। এতে করে মুখে আরাম হবে।
- শরীর এইসময় অনেক বেশি পরিমাণে চুলকাতে থাকে। তাই নিমপাতা হালকাভাবে শরীর একটু লাগিয়ে নিতে পারেন। এতে একটু আরাম হবে।
- কোনভাবেই শিশুকে ফুঁসকুড়ি খুটতে দেওয়া যাবেনা।
- ত্বকে যাতে কোনভাবেই ব্যাকটেরিয়ার সমক্রমণ না হতে পারে সেদিকে আলাদা নজর দিতে হবে।
- ব্যাথা কমার জন্য চিকিৎসকের সাথে কথা বলে ব্যাথানাশক ওষুধ খাওয়াতে পারেন।


