Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Jan 23, 2015 in ছোট্টমনি |

নবজাতকের সমস্যাঃ শরীর নীলবর্ণের হয়ে যাওয়া

নবজাতকের সমস্যাঃ শরীর নীলবর্ণের হয়ে যাওয়া

নবজাতকের কঠিন সমস্যাগুলোর মধ্যে একটি হলো যখন হঠাৎ করে সদ্যজাত শিশু নীলবর্ণ ধারন করে। এই সমস্যাটি বাবা-মা সহ সবাইকেই অনেক বেশি চিন্তায় ফেলে দেয়। কারন এই সমস্যা থেকে অনেক ক্ষেত্রেই হয়তো শিশু মৃত্যুর মতো ঘটনাও ঘটে যেতে পারে। এই সমস্যা সম্পর্কে কিছু তথ্য আজ জেনে নিন হাঁটি হাঁটি পা এর মাধ্যমেঃ

শিশুর নীলবর্ণ হয়ে যাওয়ার কারনঃ 

নবজাতক শিশুরা যে কারণে এই কঠিন সমস্যার সম্মুখীন হতে পারে তা হলোঃ

১। জন্মগতভাবে শিশুর হৃদপিণ্ডের রোগ দেখা দিলে কিংবা থাকলে।

২। ফুসফুসের রোগ।

৩। নবজাতকের শ্বাসরুদ্ধতা দেখা দিলে।

৪। জন্মের সময় কোনভাবে শিশু মস্তিষ্কে আঘাত পেলে।

এইসব সমস্যা হলে শিশুর নীলবর্ণ ধারন করে নেতিয়ে পরার বিষয়টি হতে পারে।

এমন শিশুর চিকিৎসাঃ 

কিছু কিছু সময় থাকে যখন কোনভাবেই শিশুর এই অবস্থা হওয়া থেকে আটকানো যায় না। সেক্ষেত্রে চিকিৎসা কেমন হবে, কি করতে হবে সেই বিষয়ে জেনে নিনঃ

  • যথাসম্ভব শীঘ্র শিশুকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে।
  • যতক্ষণ রোগ নির্ণয় না করা যায় ততক্ষণ শিশুকে যাতে অক্সিজেন দেয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
  • শ্বাসপ্রশ্বাসের গতি যদি বেড়ে যায় এবং বুকের পাঁজরের হাড়ের মধ্যবর্তী ফাঁক যদি শ্বাস নেওয়ার সময় ভেতরের দিকে ডেবে যায় তবে বুঝতে হবে যে শিশুর ফুসফুসের সংক্রমণ হয়েছে।
  • শিশু যদি মাথায় আঘাত পেয়ে থাকে তবে আস্তে আস্তে শ্বাস নেওয়া, নড়াচড়া না করা, শরীর থলথলে থাকা এসব লক্ষণ দেখা দিতে পারে।
  • শিশুর শ্বাসনালী পরিষ্কার আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে।

এসব কিছু যত দ্রুত সম্ভব নির্ণয় করতে পারলেই শিশুকে যথাসম্ভব চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা সম্ভব।