সন্তানের অতিরিক্ত রাগ নিয়ন্ত্রনে আপনার করণীয়
আর পাঁচটা অনূভুতির মতই এক ধরনের অনুভূতির প্রকাশ হচ্ছে রাগ। শিশুরা কোন কিছু চেয়ে না পেলে, কোন কিছু করতে না পারলে কিংবা কোন ব্যর্থতা বা হতাশা থেকে তাদের মধ্যে এক ধরনের জেদ তৈরি হয়। যার বহিঃপ্রকাশ দেখা যায় রাগের মাধ্যমে। কিন্তু এই রাগের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলেই দেখা যায় বিপত্তি। রাগের কারণে শিশু অনেক ক্ষেত্রে আপত্তিকর কিছু করে ফেলতে পারে। তাই এই রাগের মাত্রা যাতে কখনোই নিয়ন্ত্রনের বাইরে না যায় সেদিকে অভিভাবককে রাখতে হবে বিশেষ নজর। সেই সম্পর্কিত দুয়েকটি কথা-
- অতিসত্বর সাবধান করাঃ সন্তানের রাগের পর্যায় সহনীয় মাত্রায় থাকতে থাকতেই তাকে ভালোভাবে বুঝিয়ে সাবধান করুন যে এটা মোটেও ভালো কোন দিক নয়। এর অপকারিতা নিয়ে বুঝিয়ে বলুন সন্তানকে।
- নিজের সিদ্ধান্তে থাকুন অটলঃ সন্তান অযথা কোন আবদার বা বিষয় নিয়ে রাগ বা জেদ ধরে নিজেকে নিয়ন্ত্রন করুন, নিজের সিদ্ধান্তে অটল থাকুন যাতে আপনার সন্তান বুঝতে পারে সে যা চাইছে বা যা করার বায়না ধরেছে তা ঠিক নয়।
- সন্তানের ভুল ধরিয়ে দিনঃ সন্তানের ভুলগুলো ধরিয়ে দেওয়ার কাজটি তার বাবা-মা ছাড়া আর কে ভালো করতে পারবে? তাই ঠান্ডা মাথায় আদর করে তাকে বুঝিয়ে দিন কোনটি ভুল আর কোনটি সঠিক।
- পুরস্কৃত করুনঃ সন্তানের ভালও ব্যবহারকে, তার ভালো কাজলে পুরস্কৃত করুন যাতে সে ভালও কাজগুলোতে উৎসাহ খুঁজে পায়। আপনার অনুপ্রেরনা আপনার সন্তানকে খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে।
- সীমিত করুন টিভি দেখাঃ বিভিন্ন কার্টুল বা সিনেমায় রাগ, আক্রোশ বা ক্ষোভ এর চিত্র দেখানো হয়,যা শিশুমনে প্রভাব বিস্তার করে। তাই সন্তানের টিভি দেখার সময় নির্দিষ্ট ও সীমিত করে দিন।


